দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লনায় মো. মোস্তাকিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুই মোটরসাইকেলে করে আসা চার যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার  রাত ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাকিন নিরালার আলকাতরা মিল এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আলকাতরা মিলের পাশের তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলেন মোস্তাকিন। এসময় দুটি মোটরসাইকেলে চার যুবক সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকিনের ওপর হামলা চালায়।

হামলায় পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন তিনি। হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে মোস্তাকিন মোবাইল ফোন দেখছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, নিহত মোস্তাকিনের পিঠ ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের

» যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ

» গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে না : রিজভী

» যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু

» অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

» ৫৪৪ কেজির দানবাকৃতির কুমড়ো, এক রাতেই ওজন বাড়ত ১৮ কেজি!

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

» নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

» রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লনায় মো. মোস্তাকিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুই মোটরসাইকেলে করে আসা চার যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার  রাত ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাকিন নিরালার আলকাতরা মিল এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আলকাতরা মিলের পাশের তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলেন মোস্তাকিন। এসময় দুটি মোটরসাইকেলে চার যুবক সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকিনের ওপর হামলা চালায়।

হামলায় পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন তিনি। হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে মোস্তাকিন মোবাইল ফোন দেখছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, নিহত মোস্তাকিনের পিঠ ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com