ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কের পাশে হেবু শেখের মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেলোয়ার হোসেন সদর উপজেলার ভিটি হোগলাকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সময়ের প্রতিশ্রুতিতে

» শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

» বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» সন্তানের কথা ভেবে যে ধরনের সিনেমায় অভিনয় করতে চান না রাধিকা

» নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০

» গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

» প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

» স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি আলী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কের পাশে হেবু শেখের মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেলোয়ার হোসেন সদর উপজেলার ভিটি হোগলাকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com