শাহনাজ পারভীন মিতা :
ভোরের আলো এসে
টোকা দেয় জানালায়,
একটি কাক কর্কশ স্বরে ডেকে ওঠে
শিউলি ফুল ঝরে গাছতলায়
চোখ মেলি তুমি পাশে বসে ।
এমন একটি সকাল
হয়তো হওয়ার কথা ছিলো!
ধীরে ধীরে সময়ের পথে
হঠাৎ নেমে আসে বিষন্ন বিকেল ।
আমি জানালায় চোখ মেলি
আবছায়া মুখ খুঁজে ফিরি,
সেখানে প্রখর রোদ্দুর তাপ ছড়ায়
তবুও মন বলে তুমি এলে কি !
কেউ আসে না ,সময়ের প্রতিশ্রুতিতে
উড়ে যায় আঁচল ,ঝরে পাতা হেমন্তে ।








