রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ১৩৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে জেলা পুলিশ।

শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় খুন, খুনসহ ডাকাতি বা যৌতুকের জন্য হত্যার মতো বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। তবে এই সময়ে ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতন মামলাসহ অন্যান্য খাতে ৪৪টি মামলা দায়ের করা হয়। এরফলে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ৪৭টিতে।

এছাড়া একই সময়ে মোট ১৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলার ৫১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১৩ জনসহ মোট ১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৮জন মাদক কারবারি ও মাদকসেবিকে গ্রেফতার করা হয়। এই অভিযানগুলোতে ১টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ২১০ পিস ইয়াবা, ৪৩৩ পিস ট্যাপেন্টাডল এবং ২শ’ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে।

জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় মোট ৭৯১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৯ জনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক

» পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫ জেলে আটক

» ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক

» ‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ?

» পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

» কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

» রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪ ,মামলা ৪৪টি

» মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নারী, পুরুষ, কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

» নিখোঁজের ২৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ১৩৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে জেলা পুলিশ।

শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় খুন, খুনসহ ডাকাতি বা যৌতুকের জন্য হত্যার মতো বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। তবে এই সময়ে ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতন মামলাসহ অন্যান্য খাতে ৪৪টি মামলা দায়ের করা হয়। এরফলে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ৪৭টিতে।

এছাড়া একই সময়ে মোট ১৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলার ৫১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১৩ জনসহ মোট ১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৮জন মাদক কারবারি ও মাদকসেবিকে গ্রেফতার করা হয়। এই অভিযানগুলোতে ১টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ২১০ পিস ইয়াবা, ৪৩৩ পিস ট্যাপেন্টাডল এবং ২শ’ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে।

জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় মোট ৭৯১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৯ জনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com