বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রবিবার বিকালে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক একটি নগরী উপহার দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

সেই লক্ষ্য পূরণে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, মিরপুরের পাশাপাশি যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে উত্তর সিটি কর্পোরেশন। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে উল্লেখ করে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ার করার পরিকল্পনার কথা জানান প্রশাসক।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার তা রুখে দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে।

এসময় নগর উন্নয়নে ফুটস্টেপের ভূমিকার প্রশংসা করে প্রশাসক বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলা: ডিআরইউয়ের তীব্র নিন্দা

» ক্র্যাবের বিবৃতি , আইজিপির বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি

» ‘১০০ বার কেন, বিজয়কে হাজারবার বিয়ে করতে রাজি’

» মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী

» মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

» বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

» লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

» সরকারি বাসায় এবার এডিসের লার্ভা মিললে ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর

» ইউনিয়নের প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

» চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে কৃষকদের সংকট বাড়ছে: আখতার হোসেন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রবিবার বিকালে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক একটি নগরী উপহার দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

সেই লক্ষ্য পূরণে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, মিরপুরের পাশাপাশি যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে উত্তর সিটি কর্পোরেশন। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে উল্লেখ করে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ার করার পরিকল্পনার কথা জানান প্রশাসক।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার তা রুখে দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে।

এসময় নগর উন্নয়নে ফুটস্টেপের ভূমিকার প্রশংসা করে প্রশাসক বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com