চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাকারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর পর হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন এক মাদককারবারি। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন, গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শামিম মিয়া (৩২) এবং আজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৯)।

পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতার সহায়তায় দুইজনকে আটক করা হয়। এ সময় শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি নিজেও পায়ে আঘাত পান এবং পরিচয় গোপন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালায়। পরে সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতার দুইজন পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক এলাকায় মাদক কারবার দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে না : রিজভী

» যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু

» অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

» ৫৪৪ কেজির দানবাকৃতির কুমড়ো, এক রাতেই ওজন বাড়ত ১৮ কেজি!

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

» নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

» রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জন গ্রেফতার

» দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

» রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাকারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর পর হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন এক মাদককারবারি। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন, গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শামিম মিয়া (৩২) এবং আজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৯)।

পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতার সহায়তায় দুইজনকে আটক করা হয়। এ সময় শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি নিজেও পায়ে আঘাত পান এবং পরিচয় গোপন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালায়। পরে সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতার দুইজন পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক এলাকায় মাদক কারবার দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com