বিজিবির অভিযানে পাটগ্রাম সীমান্তে মোটরসাইকেল ও ভারতীয় গরু জব্দ

আসাদ হোসেন রিফাতঃ : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ও পানবাড়ী সীমান্ত এলাকা থেকে ১টি ভারতীয় মোটরসাইকেল এবং ৬টি বড় ষাঁড় গরু জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে কুচলিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৮০৩/৪-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কবরস্থান’ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাইপথে ভারত থেকে আনা কাগজপত্রহীন ১টি পরিত্যক্ত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​অপরদিকে, ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পানবাড়ি ও আঙ্গরপোতা বিওপির যৌথ টহল দল ফরিদের ঘাট ও স্বাধীন বাংলা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভারত থেকে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে দ্রুত ভারতীয় ভূখণ্ডের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি বড় ভারতীয় ষাঁড় গরু জব্দ করে টহল দল।

​রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিজিবির অভিযানে পাটগ্রাম সীমান্তে মোটরসাইকেল ও ভারতীয় গরু জব্দ

আসাদ হোসেন রিফাতঃ : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ও পানবাড়ী সীমান্ত এলাকা থেকে ১টি ভারতীয় মোটরসাইকেল এবং ৬টি বড় ষাঁড় গরু জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে কুচলিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৮০৩/৪-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কবরস্থান’ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাইপথে ভারত থেকে আনা কাগজপত্রহীন ১টি পরিত্যক্ত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​অপরদিকে, ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পানবাড়ি ও আঙ্গরপোতা বিওপির যৌথ টহল দল ফরিদের ঘাট ও স্বাধীন বাংলা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভারত থেকে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে দ্রুত ভারতীয় ভূখণ্ডের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি বড় ভারতীয় ষাঁড় গরু জব্দ করে টহল দল।

​রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com