ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ শরীফ হোসেন (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে নয়াগাঁও পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ শরীফ হোসেন নামে এক মাদক কারবােকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শরীফ হোসেন নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এসব অপরাধ দমনে অভিযান আরও কঠোর করা হবে।








