ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজার সদরে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে।
গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ৭নং ওয়ার্ড তারাবুনিয়াছড়া মসজিদ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিত র্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (২৫) টেকনাফ উপজেলার নয়াপাড়া হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার বাসিন্দা হোসেন আলী ও তাহেরা বেগম দম্পতির সন্তান। প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণ মতে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম সিএমপি কর্ণফুলী থানা, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা ও কক্সবাজার জেলার রামু থানায় একাধিক মাদক মামলা ও সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








