ছবি সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন বাজারে বড় চমক দিয়ে বিশ্বের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে এল অ্যাপল। পাসপোর্টের মতো ভাঁজ করা এই নতুন ফোল্ডেবল ফোনের নাম দেওয়া হয়েছে ‘আইফোন ডুয়ো’ (iPhone Duo)। দুটি আকর্ষনীয় রঙে—স্টার হোয়াইট (Star White) এবং নাইট স্কাই (Night Sky) নটি বাজারে উপলব্ধ করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনে তৈরি এই ফোল্ডেবল ডিভাইসটি নিয়ে টেকপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
শক্তিশালী পারফরম্যান্স ও নতুন চিপসেট
আইফোন ডুয়ো মডেলে ব্যবহার করা হয়েছে অ্যাপলের একদম নতুন এবং শক্তিশালী A20 Pro চিপসেট। টিএসএমসি-এর (TSMC) উন্নত ২-ন্যানোমিটার প্রসেসে তৈরি এই প্রসেসরটি দুর্দান্ত গতি ও কার্যক্ষমতা নিশ্চিত করে।
ক্যামেরা ও অন্যান্য ফিচার
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই ফোল্ডেবল ফোনে রাখা হয়েছে অসাধারণ ক্যামেরা সেটআপ। ডিভাইসের ভেতরের ফোল্ডেবল ডিসপ্লে এবং বাইরের কভার ডিসপ্লে উভয় জায়গাতেই রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ফলে যেকোনো দিক থেকেই হাই-কোয়ালিটি ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এছাড়া আধুনিক সব কানেক্টিভিটির পাশাপাশি এতে জনপ্রিয় MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্টও যুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে ভেরিয়েন্টভিত্তিক দাম
আমেরিকার বাজারে স্টোরেজ ভেদে আইফোন ডুয়োর অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
২৫৬ জিবি (বেস মডেল): ১,৯৯৯ মার্কিন ডলার
৫১২ জিবি: ২,১৯৯ মার্কিন ডলার
১ টিবি: ২,৫৯৯ মার্কিন ডলার
২ টিবি (সর্বোচ্চ ভেরিয়েন্ট): ৩,১৯৯ মার্কিন ডলার
ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর, নতুন জেনারেশনের এ২০ প্রো প্রসেসর এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সুবাদে অ্যাপলের এই নতুন সংযোজন স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে








