ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ওরফে সিলেটি জসিমকে (৩৯) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার  ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানার একটি ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জসিম ভালুকা এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ ইউনিট র‍্যাবের একটি যৌথ দল ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জসিমকে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগ বিদ্যুতে অলিগার্ক বানিয়েছে, বিএনপি জ্বালানিতে পাঁয়তারা করছে : ফুয়াদ

» ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» মন উদ্বেল

» হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর, পেশ হবে লিখিত দাবিদাওয়া

» জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন

» বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

» জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির

» দেশ ওপরে উঠতে থাকলেই পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত হয়: ফখরুল

» গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন

» জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ওরফে সিলেটি জসিমকে (৩৯) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার  ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানার একটি ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জসিম ভালুকা এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ ইউনিট র‍্যাবের একটি যৌথ দল ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জসিমকে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com