অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তি, সেরে উঠছেন তাইজুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে পেসার নাহিদ রানা ছিটকে গেছেন সিরিজ থেকে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন শরীফুল ইসলাম। প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এর মধ্যে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া তাইজুল ইসলামকে নিয়েও তৈরি হয়েছিল দুশ্চিন্তা। তবে বাঁহাতি এই স্পিনারের চোটের অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানিয়েছেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পান তাইজুল। চোটের কারণে দ্বিতীয় দিনে তাকে দিয়ে বোলিং করানো হয়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার বদলে একাদশে নেওয়া হয় পেসার মুশফিক হাসানকে। তবে একদিন পর তাইজুলকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ দলের ফিজিও। পর্যবেক্ষণের পর এক ভিডিও বার্তায় বায়েজিদ ইসলাম জানিয়েছেন, তাইজুলের ব্যথা ও ফোলা দুটোই কমেছে।

ফিজিও বলেন, ‘গত পরশুদিন তাইজুল ইসলাম যে ব্যথা পেয়েছিল, সেটি অনেকটাই কমে আসছে। ফোলা এবং পেইন দুটোই কমে আসছে। প্রথম টেস্ট আসতে আসতে আরও পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে তাইজুল পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

তাইজুলের চোট গুরুতর না হলেও প্রথম টেস্টের আগে তাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ দলের বোলিং আক্রমণে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিন বিভাগে তাইজুলের ওপর বড় দায়িত্ব থাকার কথা।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটিও স্বস্তি দিতে পারেনি বাংলাদেশকে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি লাল-সবুজের প্রতিনিধিদের। শেষ পর্যন্ত ইনিংস  হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

» ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

» চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

» গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

» প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

» খালে আটকা পড়ল হাঙর, পর্যটকদের ভিড়

» বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

» বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

» ভারতীয় মালামাল উদ্ধার

» ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তি, সেরে উঠছেন তাইজুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে পেসার নাহিদ রানা ছিটকে গেছেন সিরিজ থেকে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন শরীফুল ইসলাম। প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এর মধ্যে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া তাইজুল ইসলামকে নিয়েও তৈরি হয়েছিল দুশ্চিন্তা। তবে বাঁহাতি এই স্পিনারের চোটের অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানিয়েছেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পান তাইজুল। চোটের কারণে দ্বিতীয় দিনে তাকে দিয়ে বোলিং করানো হয়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার বদলে একাদশে নেওয়া হয় পেসার মুশফিক হাসানকে। তবে একদিন পর তাইজুলকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ দলের ফিজিও। পর্যবেক্ষণের পর এক ভিডিও বার্তায় বায়েজিদ ইসলাম জানিয়েছেন, তাইজুলের ব্যথা ও ফোলা দুটোই কমেছে।

ফিজিও বলেন, ‘গত পরশুদিন তাইজুল ইসলাম যে ব্যথা পেয়েছিল, সেটি অনেকটাই কমে আসছে। ফোলা এবং পেইন দুটোই কমে আসছে। প্রথম টেস্ট আসতে আসতে আরও পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা আশা করছি, এই সময়ের মধ্যে তাইজুল পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

তাইজুলের চোট গুরুতর না হলেও প্রথম টেস্টের আগে তাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ দলের বোলিং আক্রমণে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিন বিভাগে তাইজুলের ওপর বড় দায়িত্ব থাকার কথা।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটিও স্বস্তি দিতে পারেনি বাংলাদেশকে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি লাল-সবুজের প্রতিনিধিদের। শেষ পর্যন্ত ইনিংস  হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com