ঘরের মাঠে অজেয় হতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক মাসের মধ্যে দুই জয় ও এক ড্রয়ের পর এখন ঘরের মাঠকে দুর্গ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে ক্যারিবিয়ানরা।

ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাপুটে ক্রিকেট খেলেই ৯০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে জিতেছিল তারা। পরে দ্বিতীয় ম্যাচটি ড্র করে দুই দল।

সাম্প্রতিক এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে রোববার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক রস্টোন চেজ বলেছেন, ঘরের মাঠে অজেয় হতে চান তারা।

“ঘরের মাঠকে আমাদের দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই আমরা। অন্যান্য দলগুলোর জন্য ক্যারিবিয়ানে এসে ম্যাচ জিতে যাওয়া অনেক কঠিন করে তুলতে চাই আমরা।”

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে গত এক মাসে দারুণ খেললেও, এর আগের সময়টা একদমই ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। গত বছর ১০ টেস্টে তারা জিততে পেরেছিল মাত্র একটি। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড় থেকেও ছিটকে গেছে তারা। তবে ওই ব্যর্থতাময় বছরের পরই মূলত ঘুরে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় ক্যারিবিয়রা। এরই সুফল এখন পাওয়া যাচ্ছে বলে মনে করেন চেজ।

“গত বছর অমন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পর আমরা পরিকল্পনা সাজাতে বসেছিলাম ও বলেছিলাম যে আমরা নিজেদের এই জায়গায় দেখতে চাই। আমরা এখন ঠিক সেখানেই আছি যেখানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা আমাদের খেলাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই।”

“আমরা এই দ্বিতীয় টেস্টে নামতে চাই কোনো কিছুকে হালকাভাবে না নিয়ে; স্রেফ সেই প্রক্রিয়াগুলোর ওপর ভরসা রেখে, যা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আমরা মাঠে নেমে আমাদের সাধ্যমতো সেগুলো বাস্তবায়ন করতে চাই এবং দ্বিতীয় জয়টি তুলে নেওয়ার লক্ষ্য রাখতে চাই।”

এসময় ঘরের মাঠকে দুর্গ হিসেবে গড়ে তোলার হুঙ্কারটিও দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

“ঘরের মাঠে এখন পর্যন্ত পাওয়া ফলাফল নিয়ে অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। নিজেদের মাঠকে এমন এক দুর্গে পরিণত করতে চাই, যেন ক্যারিবিয়ানে এসে আমাদের হারানোযেকোনো দলের জন্য অত্যন্ত কঠিন হয়ে ওঠে।”

“এটি আমাদের নিজেদের কন্ডিশন, যা প্রতিপক্ষের চেয়ে আমরা ভেতর-বাইরে অনেক ভালোভাবে চিনি। তাই ঘরের মাঠের সুবিধাকে পুরোদমে কাজে লাগানো উচিত, এবং এখন পর্যন্ত আমরা সেটা ভালোভাবেই করে আসছি। সুতরাং, আগের ধারাবাহিকতা বজায় রেখে এই দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ পেয়ে আমরা সত্যিই আনন্দিত।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

» ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

» চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

» গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

» প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

» খালে আটকা পড়ল হাঙর, পর্যটকদের ভিড়

» বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

» বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

» ভারতীয় মালামাল উদ্ধার

» ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঘরের মাঠে অজেয় হতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক মাসের মধ্যে দুই জয় ও এক ড্রয়ের পর এখন ঘরের মাঠকে দুর্গ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে ক্যারিবিয়ানরা।

ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাপুটে ক্রিকেট খেলেই ৯০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে জিতেছিল তারা। পরে দ্বিতীয় ম্যাচটি ড্র করে দুই দল।

সাম্প্রতিক এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে রোববার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক রস্টোন চেজ বলেছেন, ঘরের মাঠে অজেয় হতে চান তারা।

“ঘরের মাঠকে আমাদের দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই আমরা। অন্যান্য দলগুলোর জন্য ক্যারিবিয়ানে এসে ম্যাচ জিতে যাওয়া অনেক কঠিন করে তুলতে চাই আমরা।”

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে গত এক মাসে দারুণ খেললেও, এর আগের সময়টা একদমই ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। গত বছর ১০ টেস্টে তারা জিততে পেরেছিল মাত্র একটি। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দৌড় থেকেও ছিটকে গেছে তারা। তবে ওই ব্যর্থতাময় বছরের পরই মূলত ঘুরে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় ক্যারিবিয়রা। এরই সুফল এখন পাওয়া যাচ্ছে বলে মনে করেন চেজ।

“গত বছর অমন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পর আমরা পরিকল্পনা সাজাতে বসেছিলাম ও বলেছিলাম যে আমরা নিজেদের এই জায়গায় দেখতে চাই। আমরা এখন ঠিক সেখানেই আছি যেখানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা আমাদের খেলাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই।”

“আমরা এই দ্বিতীয় টেস্টে নামতে চাই কোনো কিছুকে হালকাভাবে না নিয়ে; স্রেফ সেই প্রক্রিয়াগুলোর ওপর ভরসা রেখে, যা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আমরা মাঠে নেমে আমাদের সাধ্যমতো সেগুলো বাস্তবায়ন করতে চাই এবং দ্বিতীয় জয়টি তুলে নেওয়ার লক্ষ্য রাখতে চাই।”

এসময় ঘরের মাঠকে দুর্গ হিসেবে গড়ে তোলার হুঙ্কারটিও দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

“ঘরের মাঠে এখন পর্যন্ত পাওয়া ফলাফল নিয়ে অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। নিজেদের মাঠকে এমন এক দুর্গে পরিণত করতে চাই, যেন ক্যারিবিয়ানে এসে আমাদের হারানোযেকোনো দলের জন্য অত্যন্ত কঠিন হয়ে ওঠে।”

“এটি আমাদের নিজেদের কন্ডিশন, যা প্রতিপক্ষের চেয়ে আমরা ভেতর-বাইরে অনেক ভালোভাবে চিনি। তাই ঘরের মাঠের সুবিধাকে পুরোদমে কাজে লাগানো উচিত, এবং এখন পর্যন্ত আমরা সেটা ভালোভাবেই করে আসছি। সুতরাং, আগের ধারাবাহিকতা বজায় রেখে এই দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ পেয়ে আমরা সত্যিই আনন্দিত।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com