রেকর্ড গড়তে পারল না বিজয়ের শেষ সিনেমা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :সেন্সর সার্টিফিকেট-সংক্রান্ত জটিলতা কাটানোর পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’। বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক উন্মাদনা ও দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম দিনেই বক্স অফিসে ভালো সূচনা করেছে ছবিটি। তবে বিজয়ের সাম্প্রতিক অতীত সিনেমার রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে ‘জন নায়গন’।

বাণিজ্যের তথ্যবিষয়ক ট্র্যাকার ওয়েবসাইট স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে নিট ৪১ কোটি রুপি আয় করেছে চলচ্চিত্রটি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত আরও ৩০ কোটি রুপি যোগ হওয়ায় উদ্বোধনী দিনেই বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৭৮.২৭ কোটি রুপি।

দেশীয় বাজারে প্রথম দিনে বিভিন্ন ভাষার ১৩,০৬৭টি শো প্রদর্শিত হয় বিজয়ের এই আলোচিত সিনেমাটি। এর মধ্যে তামিল সংস্করণ থেকেই সিংহভাগ আয় এসেছে, যার পরিমাণ ৩৬.৫০ কোটি রুপি। এ ছাড়া তেলেগু সংস্করণে ২.৭৫ কোটি এবং হিন্দি সংস্করণে ১.৭৫ কোটি রুপি সংগৃহীত হয়েছে। ভারতে গ্রস আয়ের হিসাবে এটি প্রথম দিনে ৪৮.২৭ কোটি রুপির ঘর ছুঁয়েছে। সব মিলিয়ে দারুণ সূচনা করলেও বিজয়ের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বিস্ট’ (৪৯.৩০ কোটি রুপি) এবং ‘গোট’ (৪৪ কোটি রুপি)-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘জন নায়গন’।

একই সঙ্গে এটি প্রথম দিনে ৫০ কোটি রুপি আয় করা তামিল সিনেমাগুলোর তালিকায় স্থান করে নিতেও ব্যর্থ হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘কুলি’ (৬৫ কোটি রুপি) এবং এর পরেই রয়েছে বিজয়ের ‌‘লিও’ (৬৪.৮০ কোটি রুপি)।

বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালা পূর্বানুমান করেছিলেন যে ছবিটি ভারতে অন্তত ৬০ কোটি এবং বিশ্বজুড়ে ৯০ কোটি রুপি আয় করতে পারে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিতা বাইজু, যার সুর পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। শুরুর এই সংগ্রহের ওপর ভর করে সামনের দিনগুলোতে ছবিটি বক্স অফিসে কতটা ভালো ফল ধরে রাখতে পারে, সেদিকেই এখন নজর সিনেমা বিশ্লেষকদের। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

» রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রেকর্ড গড়তে পারল না বিজয়ের শেষ সিনেমা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :সেন্সর সার্টিফিকেট-সংক্রান্ত জটিলতা কাটানোর পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’। বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক উন্মাদনা ও দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম দিনেই বক্স অফিসে ভালো সূচনা করেছে ছবিটি। তবে বিজয়ের সাম্প্রতিক অতীত সিনেমার রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে ‘জন নায়গন’।

বাণিজ্যের তথ্যবিষয়ক ট্র্যাকার ওয়েবসাইট স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে নিট ৪১ কোটি রুপি আয় করেছে চলচ্চিত্রটি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত আরও ৩০ কোটি রুপি যোগ হওয়ায় উদ্বোধনী দিনেই বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৭৮.২৭ কোটি রুপি।

দেশীয় বাজারে প্রথম দিনে বিভিন্ন ভাষার ১৩,০৬৭টি শো প্রদর্শিত হয় বিজয়ের এই আলোচিত সিনেমাটি। এর মধ্যে তামিল সংস্করণ থেকেই সিংহভাগ আয় এসেছে, যার পরিমাণ ৩৬.৫০ কোটি রুপি। এ ছাড়া তেলেগু সংস্করণে ২.৭৫ কোটি এবং হিন্দি সংস্করণে ১.৭৫ কোটি রুপি সংগৃহীত হয়েছে। ভারতে গ্রস আয়ের হিসাবে এটি প্রথম দিনে ৪৮.২৭ কোটি রুপির ঘর ছুঁয়েছে। সব মিলিয়ে দারুণ সূচনা করলেও বিজয়ের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বিস্ট’ (৪৯.৩০ কোটি রুপি) এবং ‘গোট’ (৪৪ কোটি রুপি)-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘জন নায়গন’।

একই সঙ্গে এটি প্রথম দিনে ৫০ কোটি রুপি আয় করা তামিল সিনেমাগুলোর তালিকায় স্থান করে নিতেও ব্যর্থ হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘কুলি’ (৬৫ কোটি রুপি) এবং এর পরেই রয়েছে বিজয়ের ‌‘লিও’ (৬৪.৮০ কোটি রুপি)।

বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালা পূর্বানুমান করেছিলেন যে ছবিটি ভারতে অন্তত ৬০ কোটি এবং বিশ্বজুড়ে ৯০ কোটি রুপি আয় করতে পারে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিতা বাইজু, যার সুর পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। শুরুর এই সংগ্রহের ওপর ভর করে সামনের দিনগুলোতে ছবিটি বক্স অফিসে কতটা ভালো ফল ধরে রাখতে পারে, সেদিকেই এখন নজর সিনেমা বিশ্লেষকদের। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com