দিল্লির বিক্ষোভ নিয়ে কঙ্গনা : ‘সবাই ভীষণ আতঙ্কে ছিলাম’

ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিনোদন ডেস্ক :পর্দায় তার সাহসী ও আপসহীন উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে বাস্তব জীবনের একটি ঘটনায় সহকর্মীদের নিয়ে চরম আতঙ্কের অভিজ্ঞতা পার করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সংসদ ভবন অভিযানের পর ভবনের ভেতরে তৈরি হওয়া থমথমে পরিস্থিতিতে অন্য সাংসদদের সঙ্গে তিনিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা।ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবারে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ‘সিজেপি’। হাজার দশেক শিক্ষার্থী ও সমর্থক সেখানে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে।

তারকা থেকে শুরু করে সমাজের একাংশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করলেও, নিজের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে উল্টো দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। সংসদের অধিবেশন চলাকালীন মূল ভবনের কাছাকাছি আন্দোলনকারীরা চলে এলে নিরাপত্তার স্বার্থে ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।

সে সময় সংসদের ভেতরে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা অবস্থান করছিলেন। ভেতরে নিরাপত্তারক্ষীদের দৌড়াদৌড়ি এবং বাইরের উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

সংবাদমাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে। দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন।’

সংসদ ভবনের বাইরের এই আন্দোলনকে উদ্দেশ্য করে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের কিস্তি ৩ মাস স্থগিত

» মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

» হারাম খাদ্য কি সন্তানের চরিত্রে প্রভাব ফেলে? কোরআন-হাদিস কী বলে

» ‘প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার : প্রশাসক আবদুস সালাম

» বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

» ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে!

» পায়ের পাতা ও গোড়ালি ব্যথায় করণীয়

» বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মোট ৬২ জন গ্রেফতার

» সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

» দিল্লির বিক্ষোভ নিয়ে কঙ্গনা : ‘সবাই ভীষণ আতঙ্কে ছিলাম’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিল্লির বিক্ষোভ নিয়ে কঙ্গনা : ‘সবাই ভীষণ আতঙ্কে ছিলাম’

ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিনোদন ডেস্ক :পর্দায় তার সাহসী ও আপসহীন উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে বাস্তব জীবনের একটি ঘটনায় সহকর্মীদের নিয়ে চরম আতঙ্কের অভিজ্ঞতা পার করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সংসদ ভবন অভিযানের পর ভবনের ভেতরে তৈরি হওয়া থমথমে পরিস্থিতিতে অন্য সাংসদদের সঙ্গে তিনিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা।ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবারে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ‘সিজেপি’। হাজার দশেক শিক্ষার্থী ও সমর্থক সেখানে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে।

তারকা থেকে শুরু করে সমাজের একাংশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করলেও, নিজের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে উল্টো দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। সংসদের অধিবেশন চলাকালীন মূল ভবনের কাছাকাছি আন্দোলনকারীরা চলে এলে নিরাপত্তার স্বার্থে ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।

সে সময় সংসদের ভেতরে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা অবস্থান করছিলেন। ভেতরে নিরাপত্তারক্ষীদের দৌড়াদৌড়ি এবং বাইরের উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

সংবাদমাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে। দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন।’

সংসদ ভবনের বাইরের এই আন্দোলনকে উদ্দেশ্য করে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com