সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্মার্টফোন ব্যবহার বন্ধ করছেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীরা। বুধবার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এ বিষয়ে এক আদেশ জারি করেন। আদেশে ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো সাড়া দেয়নি।

চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সকল বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সকল কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

চিঠিতে সামরিক ও বেসামরিক বিভাগের সকল কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন।

এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে তারা এতে কোনো সাড়া দেননি। সূত্র: ডন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

» নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

» সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ

» ডারউইনে বাংলাদেশের অনুশীলন শুরু, ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের

» বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

» চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৩

» মানবপাচার মামলার এক আসামি গ্রেফতার

» অডিট রিপোর্ট না দেওয়া দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

» দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পুকুরে জেলেদের জালে উঠে এলো শর্টগান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্মার্টফোন ব্যবহার বন্ধ করছেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীরা। বুধবার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এ বিষয়ে এক আদেশ জারি করেন। আদেশে ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো সাড়া দেয়নি।

চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সকল বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সকল কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

চিঠিতে সামরিক ও বেসামরিক বিভাগের সকল কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুধুমাত্র সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন।

এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে তারা এতে কোনো সাড়া দেননি। সূত্র: ডন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com