যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার  রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নিহত ইমরান মুন্সি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে- তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার  রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নিহত ইমরান মুন্সি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে- তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com