হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার  রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে নিহত শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মাসুদ খলিফা বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ  আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার  রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে নিহত শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মাসুদ খলিফা বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ  আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com