অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না : রানি মুখার্জি

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা, আবার কখনও প্রতিবাদী নারী হিসেবে তিনি ভক্তদের মন জয় করেছেন । সম্প্রতি ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন রানি।এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা।

রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’

কাকতালীয়ভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা উল্লেখ করে তিনি আরও জানান, শুরুর দিনগুলোতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীতু ছিলেন। তিনি বলেন, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?’

দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানি। ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

» নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

» দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

» ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

» তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামি গ্রেপ্তার

» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ

» চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

» তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

» দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

» ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না : রানি মুখার্জি

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা, আবার কখনও প্রতিবাদী নারী হিসেবে তিনি ভক্তদের মন জয় করেছেন । সম্প্রতি ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন রানি।এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা।

রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’

কাকতালীয়ভাবে এই ইন্ডাস্ট্রিতে আসা উল্লেখ করে তিনি আরও জানান, শুরুর দিনগুলোতে তিনি বেশ দ্বিধাগ্রস্ত ও ভীতু ছিলেন। তিনি বলেন, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?’

দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানি। ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com