সর্বোচ্চ দামে ভারতে শাকিরার কনসার্টের টিকিট বিক্রি শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রায় ১৯ বছর পর ভারতে পা রাখতে চলেছেন পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স আরও একবার দেখার জন্য মুখিয়ে এই দেশের শ্রোতারা।

১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট  অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ থেকে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। ভারতে শাকিরার কনসার্টের আয়োজনে ‘ফিডিং ইন্ডিয়া’। সহযোগিতায় ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’। ডেলিভারি চার্জ এবং আগাম বুকিংয় ফি-সহ শাকিরার কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার টাকা।

একটি টিকিটে একজনেরই প্রবেশাধিকার। কনসার্ট দেখা ছাড়াও এক টিকিটের সঙ্গে আরও বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ভিআইপি লাউঞ্জে যাওয়া, ফ্যান পিট অ্যাক্সেস, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া, অ্যালকোহলযুক্ত পানীয়, প্রিমিয়াম খাবারসহ আরও অনেক কিছু।

তবে শাকিরা এই অনুষ্ঠানগুলো করছেন সমাজসেবামূলক কাজের উদ্দেশে। এখান থেকে সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করবেন। শাকিরা বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সবসময় সুখের। এই ট্যুরটা করার উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পায়।’’

এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন শাকিরা। বিগত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকের মতো শিল্পীরা এদেশে অনুষ্ঠান করে গিয়েছে। তবে শাকিরার অনুষ্ঠান নিয়ে যে ভাবে আগ্রহ তৈরি হয়েছে, তা আগে কখনও হয়নি। ফলত, বিভিন্ন শহরে শাকিরার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হবে, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সর্বোচ্চ দামে ভারতে শাকিরার কনসার্টের টিকিট বিক্রি শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রায় ১৯ বছর পর ভারতে পা রাখতে চলেছেন পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স আরও একবার দেখার জন্য মুখিয়ে এই দেশের শ্রোতারা।

১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট  অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ থেকে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। ভারতে শাকিরার কনসার্টের আয়োজনে ‘ফিডিং ইন্ডিয়া’। সহযোগিতায় ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’। ডেলিভারি চার্জ এবং আগাম বুকিংয় ফি-সহ শাকিরার কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার টাকা।

একটি টিকিটে একজনেরই প্রবেশাধিকার। কনসার্ট দেখা ছাড়াও এক টিকিটের সঙ্গে আরও বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ভিআইপি লাউঞ্জে যাওয়া, ফ্যান পিট অ্যাক্সেস, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া, অ্যালকোহলযুক্ত পানীয়, প্রিমিয়াম খাবারসহ আরও অনেক কিছু।

তবে শাকিরা এই অনুষ্ঠানগুলো করছেন সমাজসেবামূলক কাজের উদ্দেশে। এখান থেকে সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করবেন। শাকিরা বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সবসময় সুখের। এই ট্যুরটা করার উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পায়।’’

এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন শাকিরা। বিগত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকের মতো শিল্পীরা এদেশে অনুষ্ঠান করে গিয়েছে। তবে শাকিরার অনুষ্ঠান নিয়ে যে ভাবে আগ্রহ তৈরি হয়েছে, তা আগে কখনও হয়নি। ফলত, বিভিন্ন শহরে শাকিরার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হবে, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com