বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু সেখানে নিজের কথা বলার ধরণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। তা নিয়ে জবাব দিলেন অভিনেত্রী।মূলত, অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন।

অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সমালোচকদের মতে, উত্তর দেওয়ার সময় আলিয়ার মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলে মুখ খুলেছেন আলিয়া ভাট। সমালোচনার মুখে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে।

নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

» ভারতের বিপক্ষে বিশ্বকাপে সেই জয়ই পাকিস্তানের সর্বনাশের শুরু: ইউসুফ

» যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত

» নিরাপদ খাদ্য আইনে দেশজুড়ে অভিযান: আগস্ট মাসে ১ কোটি টাকা জরিমানা, ৫০ মামলা

» সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

» সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু সেখানে নিজের কথা বলার ধরণ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। তা নিয়ে জবাব দিলেন অভিনেত্রী।মূলত, অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার কথা বলার ধরন ও অভিব্যক্তি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কথা বলার সময় আলিয়া অতিরিক্ত অভিনয় বা ‘ওভার অ্যাক্টিং’ করেছেন।

অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়াকে একটি সিনেমার নাম বলতে বলা হয়েছিল যার ক্লাইম্যাক্সে দারুণ মোড় বা ‘প্লট টুইস্ট’ রয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় আলিয়ার কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। সমালোচকদের মতে, উত্তর দেওয়ার সময় আলিয়ার মুখভঙ্গি অস্বাভাবিক ছিল এবং তিনি অহেতুক নাটকীয়তা করেছেন। দীর্ঘক্ষণ ভেবে আলিয়া ‘গন গার্ল’ সিনেমাটির নাম নিলেও তার সেই সময়ের অভিব্যক্তি নিয়ে ট্রল থামছে না।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠলে মুখ খুলেছেন আলিয়া ভাট। সমালোচনার মুখে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, কেন ওই সামান্য মুহূর্ত বা তার অভিব্যক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে।

নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, ‘গন গার্ল’ সিনেমাটি তিনি প্রায় ১০ বছর আগে দেখেছিলেন। দীর্ঘ সময় আগে দেখা সিনেমার গল্প মনে করতে গিয়েই তার অভিব্যক্তিতে কিছুটা দ্বিধা বা ভাবুক ভাব চলে এসেছিল। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার উদ্দেশ্য তার ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com