‘কিং’ সিনেমায় শাহরুখের বড় চমক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সময় যতই ঘনিয়ে আসছে, বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ যেনো বাড়ছে। সিনেমাটি ঘিরে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে প্রযোজকরা।

সম্প্রতি সিনেমাটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার এক সাক্ষাৎকারে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের মতে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে এমন এক অবতারে দেখা যাবে যা আগে কখনও কল্পনাও করেনি দর্শকরা।

শচীন-জিগার জানান, এই সিনেমায় শাহরুখ খান তার উপস্থাপনায় থাকবে আমূল পরিবর্তন এনেছেন। বিশেষ করে গানে তার লিপ-সিং বা ঠোঁট মেলানোর পদ্ধতিতে এক নতুন ধারা লক্ষ্য করা যাবে। শচীনের দাবি অনুযায়ী, এই সিনেমার জন্য শাহরুখের লুক এবং চরিত্রে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা সাধারণ সব ধারণার বাইরে।

সিনেমাটির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ঝলক, যেখানে ধূসর চুল ও তীব্র অ্যাকশন লুকে শাহরুখকে দেখা যাচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমায় বলিউড বাদশাহর হাত ধরে নতুন কোনো ইতিহাস রচিত হতে যাচ্ছে কি না, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। সব মিলিয়ে ‘কিং’ সিনেমাটি এখন বিনোদন জগতের অন্যতম শীর্ষ চর্চার বিষয়ে পরিণত হয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ আততায়ী হিসেবে, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে কাজ করেন। তার শিষ্য হিসেবে আছেন সুহানা খান, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘কিং’ সিনেমায় শাহরুখের বড় চমক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সময় যতই ঘনিয়ে আসছে, বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ যেনো বাড়ছে। সিনেমাটি ঘিরে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে প্রযোজকরা।

সম্প্রতি সিনেমাটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার এক সাক্ষাৎকারে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের মতে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে এমন এক অবতারে দেখা যাবে যা আগে কখনও কল্পনাও করেনি দর্শকরা।

শচীন-জিগার জানান, এই সিনেমায় শাহরুখ খান তার উপস্থাপনায় থাকবে আমূল পরিবর্তন এনেছেন। বিশেষ করে গানে তার লিপ-সিং বা ঠোঁট মেলানোর পদ্ধতিতে এক নতুন ধারা লক্ষ্য করা যাবে। শচীনের দাবি অনুযায়ী, এই সিনেমার জন্য শাহরুখের লুক এবং চরিত্রে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা সাধারণ সব ধারণার বাইরে।

সিনেমাটির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ঝলক, যেখানে ধূসর চুল ও তীব্র অ্যাকশন লুকে শাহরুখকে দেখা যাচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমায় বলিউড বাদশাহর হাত ধরে নতুন কোনো ইতিহাস রচিত হতে যাচ্ছে কি না, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। সব মিলিয়ে ‘কিং’ সিনেমাটি এখন বিনোদন জগতের অন্যতম শীর্ষ চর্চার বিষয়ে পরিণত হয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ আততায়ী হিসেবে, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে কাজ করেন। তার শিষ্য হিসেবে আছেন সুহানা খান, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com