কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতীয় সিনে অঙ্গনের এখন আলোচিত, নতুন দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিয়ের রাজকীয় আনুষ্ঠানিকতা হয় তাদের। সে আয়োজনে তাদের পোশাকের চেয়ে বেশি আলোচনায় আসে এই তারকা দম্পতির পরিহিত স্বর্ণের গহনা। ঠিক কত পরিমাণ গহনা পরেছিলেন বিরোশ, তা নিয়ে কৌতূহলের যেন অন্ত নেই নেটিজেনদের মাঝে।ভারতীয় গণমাধ্যমের খবর, হায়দেরাবাদের বিখ্যাত একটি জুয়েলার্স থেকে তারা গহনাগুলো তৈরি করেন। বিয়ের সাজে রাশমিকা মান্দানা দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য ফুটিয়ে তুলেছেন। তার পরিহিত গহনার মধ্যে ছিল বিশেষ ‘কাসু মালা’, যা গলা থেকে উদর পর্যন্ত বিস্তৃত। এই হারের প্রধান লকেটে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং অন্যান্য অংশে কল্কার নকশা করা হয়েছে।

এছাড়া রাশমিকার মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, কোমরে কোমরবন্ধ এবং হাতে বাহারি চুড়ির পাশাপাশি ছিল ‘হাতপদ্ম’। সব মিলিয়ে রাশমিকার শরীরে ছিল প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের স্বর্ণের অলঙ্কার।

অন্যদিকে বর বিজয় দেবেরাকোন্ডাও গহনার সাজে পিছিয়ে ছিলেন না। তিনি সাদা সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের গহনা পরেছিলেন। বিজয়ের হাতের কবজির গহনা অনেকটা ‘বাহুবলী’ সিনেমার আদলে তৈরি করা হয়েছিল যা সবার নজর কেড়েছে।

দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি অলঙ্কারেই ছিল বিশেষ মন্দির ও বিগ্রহের কারুকাজ। বর্তমানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে এই বিশাল পরিমাণ গহনার জাঁকজমকপূর্ণ ব্যবহার নেটিজেনদের মাঝে এখন ব্যাপক আলোচনায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার

» বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

» ভারতের বিপক্ষে বিশ্বকাপে সেই জয়ই পাকিস্তানের সর্বনাশের শুরু: ইউসুফ

» যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত

» নিরাপদ খাদ্য আইনে দেশজুড়ে অভিযান: আগস্ট মাসে ১ কোটি টাকা জরিমানা, ৫০ মামলা

» সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

» সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতীয় সিনে অঙ্গনের এখন আলোচিত, নতুন দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিয়ের রাজকীয় আনুষ্ঠানিকতা হয় তাদের। সে আয়োজনে তাদের পোশাকের চেয়ে বেশি আলোচনায় আসে এই তারকা দম্পতির পরিহিত স্বর্ণের গহনা। ঠিক কত পরিমাণ গহনা পরেছিলেন বিরোশ, তা নিয়ে কৌতূহলের যেন অন্ত নেই নেটিজেনদের মাঝে।ভারতীয় গণমাধ্যমের খবর, হায়দেরাবাদের বিখ্যাত একটি জুয়েলার্স থেকে তারা গহনাগুলো তৈরি করেন। বিয়ের সাজে রাশমিকা মান্দানা দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য ফুটিয়ে তুলেছেন। তার পরিহিত গহনার মধ্যে ছিল বিশেষ ‘কাসু মালা’, যা গলা থেকে উদর পর্যন্ত বিস্তৃত। এই হারের প্রধান লকেটে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং অন্যান্য অংশে কল্কার নকশা করা হয়েছে।

এছাড়া রাশমিকার মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, কোমরে কোমরবন্ধ এবং হাতে বাহারি চুড়ির পাশাপাশি ছিল ‘হাতপদ্ম’। সব মিলিয়ে রাশমিকার শরীরে ছিল প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের স্বর্ণের অলঙ্কার।

অন্যদিকে বর বিজয় দেবেরাকোন্ডাও গহনার সাজে পিছিয়ে ছিলেন না। তিনি সাদা সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের গহনা পরেছিলেন। বিজয়ের হাতের কবজির গহনা অনেকটা ‘বাহুবলী’ সিনেমার আদলে তৈরি করা হয়েছিল যা সবার নজর কেড়েছে।

দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি অলঙ্কারেই ছিল বিশেষ মন্দির ও বিগ্রহের কারুকাজ। বর্তমানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে এই বিশাল পরিমাণ গহনার জাঁকজমকপূর্ণ ব্যবহার নেটিজেনদের মাঝে এখন ব্যাপক আলোচনায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com