দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহীন নূরীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ  ভোরে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহীন নূরীর হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা মেলে। পরে বুধবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহীন নূরীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ  ভোরে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহীন নূরীর হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা মেলে। পরে বুধবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com