ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ডেমরা কোনাপাড়ায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

‎বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ১২টায় স্থানীয় ফুডপ্লেক্সের গলিতে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ফ্লেক্সিলোড ব্যবসায়ী- আবুল কালাম (৫০)। তিনি যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম তোফাজ্জল প্রধান। আহত অবস্থায় ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যবসায়ী আবুল কালামের ছেলে আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাবা বাড়ি ফিরছিলেন। পথে ওৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

‎তিনি আরও জানান, ঘটনাটি জানার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

‎এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ডেমরা কোনাপাড়ায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

‎বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ১২টায় স্থানীয় ফুডপ্লেক্সের গলিতে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ফ্লেক্সিলোড ব্যবসায়ী- আবুল কালাম (৫০)। তিনি যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম তোফাজ্জল প্রধান। আহত অবস্থায় ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যবসায়ী আবুল কালামের ছেলে আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাবা বাড়ি ফিরছিলেন। পথে ওৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

‎তিনি আরও জানান, ঘটনাটি জানার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

‎এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com