গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

আজ ভোরে ফকিরহাট থানার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মো. ইব্রাহিম হাওলাদার খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

ফকিরহাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জব্দ করা গাঁজাসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

আজ ভোরে ফকিরহাট থানার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মো. ইব্রাহিম হাওলাদার খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

ফকিরহাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জব্দ করা গাঁজাসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com