মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা হিরন কাজীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাজী আলী (৩৫) একই এলাকার হিরন কাজীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ সৃষ্টি হতো। এর আগে মাদক সংশ্লিষ্ট ঘটনায় তিনি ৯০ দিনের কারাদণ্ড ভোগ করে ১২ দিন আগে মুক্তি পান।

ঘটনার দিন পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবা হিরন কাজী ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল, তবে এমন মর্মান্তিক ঘটনা কেউ কল্পনাও করেনি।

অভিযুক্ত হিরন কাজী পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, ছেলে তাকে আক্রমণের চেষ্টা করলে আত্মরক্ষার সময় ঘটনাটি ঘটে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা হিরন কাজীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাজী আলী (৩৫) একই এলাকার হিরন কাজীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ সৃষ্টি হতো। এর আগে মাদক সংশ্লিষ্ট ঘটনায় তিনি ৯০ দিনের কারাদণ্ড ভোগ করে ১২ দিন আগে মুক্তি পান।

ঘটনার দিন পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবা হিরন কাজী ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল, তবে এমন মর্মান্তিক ঘটনা কেউ কল্পনাও করেনি।

অভিযুক্ত হিরন কাজী পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, ছেলে তাকে আক্রমণের চেষ্টা করলে আত্মরক্ষার সময় ঘটনাটি ঘটে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com