সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ‘লোড ম্যানেজমেন্ট’ বা লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, “সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে দাঁড়িয়ে শফিকুর রহমান বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোড ম্যানেজমেন্টের যে প্রস্তাব এনেছেন, আমি বলবো— মেহেরবানি করে এটি যেন সংসদ ভবন থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ঢাকার অন্য অংশে যদি এক ঘণ্টা লোডশেডিং থাকে— তবে এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।

বিরোধীদলীয় নেতা বলেন, “এখান থেকে (সংসদ) যদি শুরু হয় তবে দেশের সাধারণ জনগণ বুঝবে যে, আমরা আসলে বাংলাদেশকে একটি ইউনিফর্ম কান্ট্রি (সমমর্যাদার দেশ) হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।”

শফিকুর রহমানের এই প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “সংসদ অধিবেশন তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না।” এর জবাবে বিরোধীদলীয় নেতা পুনরায় ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি সংসদ ভবনের কথা বলেছি, সংসদ অধিবেশন চলাকালীন সময়ের কথা বলিনি। অধিবেশনের বাইরেও সংসদ ভবনের অনেক কার্যক্রম থাকে, আমি সেই সময়ের কথা বুঝিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে : রিজভী

» সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

» বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

» গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক

» ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

» মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

» শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জয় বাংলাদেশের

» অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা

» জরিপ: ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানিরা

» হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ‘লোড ম্যানেজমেন্ট’ বা লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, “সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে দাঁড়িয়ে শফিকুর রহমান বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোড ম্যানেজমেন্টের যে প্রস্তাব এনেছেন, আমি বলবো— মেহেরবানি করে এটি যেন সংসদ ভবন থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ঢাকার অন্য অংশে যদি এক ঘণ্টা লোডশেডিং থাকে— তবে এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।

বিরোধীদলীয় নেতা বলেন, “এখান থেকে (সংসদ) যদি শুরু হয় তবে দেশের সাধারণ জনগণ বুঝবে যে, আমরা আসলে বাংলাদেশকে একটি ইউনিফর্ম কান্ট্রি (সমমর্যাদার দেশ) হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।”

শফিকুর রহমানের এই প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “সংসদ অধিবেশন তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না।” এর জবাবে বিরোধীদলীয় নেতা পুনরায় ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি সংসদ ভবনের কথা বলেছি, সংসদ অধিবেশন চলাকালীন সময়ের কথা বলিনি। অধিবেশনের বাইরেও সংসদ ভবনের অনেক কার্যক্রম থাকে, আমি সেই সময়ের কথা বুঝিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com