শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আজ  দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম খাতুনকে (২০) গ্রেফতার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সকিনা বেগম। রাতে ছেলে শহিদুল ইসলাম বাসায় ফিরে মায়ের খোঁজ করলে তার স্ত্রী মরিয়ম জানান, শাশুড়ি বাইরে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শহিদুল পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার মধ্যে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

পুলিশ সুপার আবুল বাশার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম স্বীকার করেছেন, পারিবারিক কলহ ও শাশুড়ির বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেছেন। মরিয়মের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে : রিজভী

» সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

» বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

» গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক

» ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

» মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

» শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জয় বাংলাদেশের

» অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা

» জরিপ: ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আজ  দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম খাতুনকে (২০) গ্রেফতার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সকিনা বেগম। রাতে ছেলে শহিদুল ইসলাম বাসায় ফিরে মায়ের খোঁজ করলে তার স্ত্রী মরিয়ম জানান, শাশুড়ি বাইরে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শহিদুল পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার মধ্যে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

পুলিশ সুপার আবুল বাশার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম স্বীকার করেছেন, পারিবারিক কলহ ও শাশুড়ির বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেছেন। মরিয়মের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com