অটোরিকশা চালককে হত্যায় ২জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হাবিবুর রহমান জিহাদ (১৬) নামের এক সিএনজি অটোরিকশা চালককে খুন করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীরা অটোরিকশাসহ আটক হয়েছেন। নিহত জিহাদ স›দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সীতাকুণ্ড পৌর সদরে ভাড়া বাসায় থাকতেন। ভাড়ায় অটোরিকশাটি ওই এলাকায় চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বাসায় ফিরছিল জিহাদ। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জিহাদ বাধা দিতে গেলে তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে স্থানীয়রা রাতভর অটোরিকশাটির সন্ধান করতে থাকেন। পরে বুধবার সকালে মাদামবিবিরহাট এলাকায় স্থানীয়রা সন্দেহজকভাবে রক্তমাখা অটোরিকশাসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃতরা হলেন স›দ্বীপ উপজেলা মুছাপুর ইউনিয়নের মো. মহিউদ্দিন বাপ্পি (২২) ও হারামিয়া ইউনিয়নের মো. রাজিব (২৪)।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, নিহত জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বুধবার সকালে অভিযুক্ত দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

» বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী

» জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ

» বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতারের প্রশ্ন

» নুর সংসদে ভুল বলেছেন, তিনি শুধু গোলের পরিস্থিতি তৈরি করেননি, গোলও করেছেন: রাশেদ খান

» সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমির জামিন

» আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েল

» সৌদি আরবে পৌঁছেছেন ৩৯৩৯৮ বাংলাদেশি হজযাত্রী

» সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

» বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অটোরিকশা চালককে হত্যায় ২জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হাবিবুর রহমান জিহাদ (১৬) নামের এক সিএনজি অটোরিকশা চালককে খুন করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীরা অটোরিকশাসহ আটক হয়েছেন। নিহত জিহাদ স›দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সীতাকুণ্ড পৌর সদরে ভাড়া বাসায় থাকতেন। ভাড়ায় অটোরিকশাটি ওই এলাকায় চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বাসায় ফিরছিল জিহাদ। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জিহাদ বাধা দিতে গেলে তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে স্থানীয়রা রাতভর অটোরিকশাটির সন্ধান করতে থাকেন। পরে বুধবার সকালে মাদামবিবিরহাট এলাকায় স্থানীয়রা সন্দেহজকভাবে রক্তমাখা অটোরিকশাসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃতরা হলেন স›দ্বীপ উপজেলা মুছাপুর ইউনিয়নের মো. মহিউদ্দিন বাপ্পি (২২) ও হারামিয়া ইউনিয়নের মো. রাজিব (২৪)।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, নিহত জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বুধবার সকালে অভিযুক্ত দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com