বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নতুন বছরে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক :দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আলাদা থাকার জল্পনা, বিচ্ছেদের খবর, সবকিছু নিয়েই চর্চা তুঙ্গে। তবে নতুন বছরের শুরুতেই সেই সব গুঞ্জন ভুল প্রমানিত করলেন এই তারকা দম্পতি।

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে একসঙ্গে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। সঙ্গে ছিলেন তাঁদের কন্যা আরাধ্যা বচ্চনও। বিদেশের মাটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ashwria
নতুন বছরের শুরুতে নিউইয়র্কের এক রেস্তোরাঁয় ভক্তের সঙ্গে সেলফিতে অভিষেক-ঐশ্বরিয়া। সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবন বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাই নববর্ষ উদযাপনের কোনো ছবি তাঁরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এক ভক্ত তাঁদের চিনে ফেলেন এবং তার সঙ্গেই তোলা হয় সেলফি, যা পরে ছড়িয়ে পড়ে অনলাইনে।

এর আগেও ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে। তবে ২০২৫ সালের শেষ এবং নতুন বছরের শুরুটা তাঁরা নিউইয়র্কে কাটাবেন, তা কেউই আঁচ করতে পারেননি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

» বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

» ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

» রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

» বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে  জনগণের জন্য — ড.আব্দুল মঈন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নতুন বছরে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক :দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আলাদা থাকার জল্পনা, বিচ্ছেদের খবর, সবকিছু নিয়েই চর্চা তুঙ্গে। তবে নতুন বছরের শুরুতেই সেই সব গুঞ্জন ভুল প্রমানিত করলেন এই তারকা দম্পতি।

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে একসঙ্গে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। সঙ্গে ছিলেন তাঁদের কন্যা আরাধ্যা বচ্চনও। বিদেশের মাটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ashwria
নতুন বছরের শুরুতে নিউইয়র্কের এক রেস্তোরাঁয় ভক্তের সঙ্গে সেলফিতে অভিষেক-ঐশ্বরিয়া। সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবন বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তাই নববর্ষ উদযাপনের কোনো ছবি তাঁরা নিজেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এক ভক্ত তাঁদের চিনে ফেলেন এবং তার সঙ্গেই তোলা হয় সেলফি, যা পরে ছড়িয়ে পড়ে অনলাইনে।

এর আগেও ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে। তবে ২০২৫ সালের শেষ এবং নতুন বছরের শুরুটা তাঁরা নিউইয়র্কে কাটাবেন, তা কেউই আঁচ করতে পারেননি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com