প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রথম ধাপে বগুড়ায় মোট ৫৪৪ জনকে কার্ড দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। তারা সকালেই নিজেদের মোবাইলে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এসময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড তালিকা প্রনয়নের সময় কোনো দল, মত দেখা হয়নি। যদি হতো তাহলে সরকারি লোকজন এই তালিকা করতেন না। দলের লোকজন করতেন। আমি নিজেও এসেছি, তালিকা প্রনয়নের কাজ দেখতে।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনের পরে একটি সরকার যখন গঠন হয়। তখন সেই সরকার সবার জন্য কাজ করে। সেখানে যদি বিভাজন থাকে তাহলে একটি অংশ সমাজে পিছিয়ে পড়বে। সেটি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চান না। কারণ আমাদের সমাজের একটি অংশ যদি পিছিয়ে থাকে তাহলে সকলকে নিয়ে উন্নয়ন করা সম্ভব না। তাই সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, শাখারিয়া ইউনিয়নের আমরা খানা জরিপ করেছি। এই ওয়ার্ডে মোট ৮৫৯ টি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে সবাই এই ফ্যামিলি কার্ড পাবেন। এভাবে একটা সময় দেশের সকল পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। তবে গুরুত্ব অনুযায়ী ভাতা বা উপকারভোগী হবেন পরিবারের সদস্যরা।

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি চালু করা হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে বগুড়ায় মোট ৫৪৪ জনকে কার্ড দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আজ ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তারা সকালেই নিজেদের মোবাইলে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। বাকিরা কারিগরি ত্রুটির জন্য আজ কার্ড হাতে পাননি। তারাও পেয়ে যাবেন।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম প্রমুখ।

অনুষ্ঠানে পারভীন বেগম নামের এক নারী ফ্যামিলি কার্ড পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তারেক রহমানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, এই টাকা আমার সংসারের কাজে লাগাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রথম ধাপে বগুড়ায় মোট ৫৪৪ জনকে কার্ড দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। তারা সকালেই নিজেদের মোবাইলে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এসময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড তালিকা প্রনয়নের সময় কোনো দল, মত দেখা হয়নি। যদি হতো তাহলে সরকারি লোকজন এই তালিকা করতেন না। দলের লোকজন করতেন। আমি নিজেও এসেছি, তালিকা প্রনয়নের কাজ দেখতে।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনের পরে একটি সরকার যখন গঠন হয়। তখন সেই সরকার সবার জন্য কাজ করে। সেখানে যদি বিভাজন থাকে তাহলে একটি অংশ সমাজে পিছিয়ে পড়বে। সেটি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চান না। কারণ আমাদের সমাজের একটি অংশ যদি পিছিয়ে থাকে তাহলে সকলকে নিয়ে উন্নয়ন করা সম্ভব না। তাই সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, শাখারিয়া ইউনিয়নের আমরা খানা জরিপ করেছি। এই ওয়ার্ডে মোট ৮৫৯ টি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে সবাই এই ফ্যামিলি কার্ড পাবেন। এভাবে একটা সময় দেশের সকল পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। তবে গুরুত্ব অনুযায়ী ভাতা বা উপকারভোগী হবেন পরিবারের সদস্যরা।

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি চালু করা হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে বগুড়ায় মোট ৫৪৪ জনকে কার্ড দেয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আজ ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তারা সকালেই নিজেদের মোবাইলে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। বাকিরা কারিগরি ত্রুটির জন্য আজ কার্ড হাতে পাননি। তারাও পেয়ে যাবেন।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম প্রমুখ।

অনুষ্ঠানে পারভীন বেগম নামের এক নারী ফ্যামিলি কার্ড পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তারেক রহমানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, এই টাকা আমার সংসারের কাজে লাগাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com