পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে কলাবহনকরী একটি উল্টো পথে চলা পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত হয়।

বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক ফকির চাঁন, যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন, নিরব হাওলাদার।

আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে শ্রীনগর হয়ে বরিশাল যাওয়ার পথে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার  সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকা হতে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে উল্টো পথে চলে আসা পিকআপটির অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উক্ত ৭ জন আহত হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। ঘাতক চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে কলাবহনকরী একটি উল্টো পথে চলা পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত হয়।

বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক ফকির চাঁন, যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন, নিরব হাওলাদার।

আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে শ্রীনগর হয়ে বরিশাল যাওয়ার পথে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার  সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকা হতে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে উল্টো পথে চলে আসা পিকআপটির অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উক্ত ৭ জন আহত হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। ঘাতক চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com