‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :রানি মুখার্জি তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দা শাসন করছেন অনন্য মহিমায়। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও কালজয়ী সিনেমা। তবে ‘মর্দানি ৩’ আসার ঠিক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘ব্ল্যাক’-এর মতো সেই ম্যাজিক আর কোনোদিন তৈরি করা সম্ভব নয়।সাক্ষাৎকারে রানির কথায় উঠে এসেছে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্মৃতি। করণ জোহরের পরিচালনায় যখন ছবিটি মুক্তি পায়, তখন ‘টিনা’ চরিত্রটি ছিল আলোচনার কেন্দ্রে। সেই দিনগুলোর কথা মনে করে রানি বলেন, ‘করণ যখন আমায় গল্পটা শুনিয়েছিলেন, তখনই ঘরের মধ্যে একটা অদ্ভুত জাদু অনুভব করেছিলাম। ওর সততা আর গল্পের বুনন আমাকে মুগ্ধ করেছিল।’

রানি মনে করেন, ‘সাথিয়া’ ছবিতে তার অভিনীত স্বাধীনচেতা চরিত্রটি তরুণীদের খুব কাছের হয়ে উঠেছিল। কারণ, সেখানে ব্যক্তিগত জীবন ও পেশার ভারসাম্য রক্ষার লড়াই ছিল স্পষ্ট। অন্যদিকে ‘হাম তুম’-এর রিয়া চরিত্রটি বলিউডে নারী চরিত্রের সংজ্ঞা বদলে দিয়েছিল বলে মনে করেন তিনি।

তার মতে, রিয়ার বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো ছবির নায়ক সইফ আলি খানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাত, যা তৎকালীন বাণিজ্যিক ছবিতে বিরল ছিল। সব ছবির ভিড়ে সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ রানির কাছে আজও সবচেয়ে স্পেশাল।

মিশেল ঢিলোঁর চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের শিহরিত করে। রানির কথায়, ‘আমি আর কখনও ওই জাদু নতুন করে তৈরি করতে পারব না।’ বনশালি যখন তাকে এই চরিত্রের প্রস্তাব দেন, রানি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি এটি করতে পারবেন। এই ছবিটি তাকে জীবন সম্পর্কে কৃতজ্ঞ হতে শিখিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ঘরের মধ্যে অদ্ভুত জাদু অনুভব করেছিলাম’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :রানি মুখার্জি তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দা শাসন করছেন অনন্য মহিমায়। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও কালজয়ী সিনেমা। তবে ‘মর্দানি ৩’ আসার ঠিক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘ব্ল্যাক’-এর মতো সেই ম্যাজিক আর কোনোদিন তৈরি করা সম্ভব নয়।সাক্ষাৎকারে রানির কথায় উঠে এসেছে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্মৃতি। করণ জোহরের পরিচালনায় যখন ছবিটি মুক্তি পায়, তখন ‘টিনা’ চরিত্রটি ছিল আলোচনার কেন্দ্রে। সেই দিনগুলোর কথা মনে করে রানি বলেন, ‘করণ যখন আমায় গল্পটা শুনিয়েছিলেন, তখনই ঘরের মধ্যে একটা অদ্ভুত জাদু অনুভব করেছিলাম। ওর সততা আর গল্পের বুনন আমাকে মুগ্ধ করেছিল।’

রানি মনে করেন, ‘সাথিয়া’ ছবিতে তার অভিনীত স্বাধীনচেতা চরিত্রটি তরুণীদের খুব কাছের হয়ে উঠেছিল। কারণ, সেখানে ব্যক্তিগত জীবন ও পেশার ভারসাম্য রক্ষার লড়াই ছিল স্পষ্ট। অন্যদিকে ‘হাম তুম’-এর রিয়া চরিত্রটি বলিউডে নারী চরিত্রের সংজ্ঞা বদলে দিয়েছিল বলে মনে করেন তিনি।

তার মতে, রিয়ার বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলো ছবির নায়ক সইফ আলি খানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাত, যা তৎকালীন বাণিজ্যিক ছবিতে বিরল ছিল। সব ছবির ভিড়ে সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ রানির কাছে আজও সবচেয়ে স্পেশাল।

মিশেল ঢিলোঁর চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের শিহরিত করে। রানির কথায়, ‘আমি আর কখনও ওই জাদু নতুন করে তৈরি করতে পারব না।’ বনশালি যখন তাকে এই চরিত্রের প্রস্তাব দেন, রানি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি এটি করতে পারবেন। এই ছবিটি তাকে জীবন সম্পর্কে কৃতজ্ঞ হতে শিখিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com