রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত একটি ম্যাচের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে রিয়ালকে হারিয়ে সেমিতে উঠেছে বাভারিয়ানরা।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন। এর মাধ্যমে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত হয় তাদের।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৬ সেকেন্ডেই চমক। বায়ার্ন গোলরক্ষক নয়্যারের বড় ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আরদা গুলের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে তখন সমতায় ফেরে গ্যালাকটিকোসরা।

তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে কিমিচের দারুণ ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে রিয়াল। ৩০তম মিনিটে গুলারের ফ্রি-কিকে গোল হলে ম্যাচ জমিয়ে তোলে তারা।

এরপর ৩৯তম মিনিটে আবার জবাব দেয় বায়ার্ন। বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। কিন্তু বিরতির আগে শেষ হাসি হাসে রিয়াল। ভিনিসিয়ুসের পাস থেকে সহজ গোল করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল, বিশেষ করে এমবাপ্পের একাধিক মিস। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সুযোগটা কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান লুইস দিয়াজ। আর যোগ করা সময়ে নিশ্চিত জয় এনে দেন মাইকেল অলিসে, দুর্দান্ত কার্লিং শটে।

৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন। সেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি। অন্যদিকে, আর্সেনাল গোলশূন্য ড্র করেও সেমির টিকিট পেয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে : রিজভী

» সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

» বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

» গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক

» ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

» মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

» শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জয় বাংলাদেশের

» অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা

» জরিপ: ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত একটি ম্যাচের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছে বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে রিয়ালকে হারিয়ে সেমিতে উঠেছে বাভারিয়ানরা।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন। এর মাধ্যমে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত হয় তাদের।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৬ সেকেন্ডেই চমক। বায়ার্ন গোলরক্ষক নয়্যারের বড় ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আরদা গুলের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে তখন সমতায় ফেরে গ্যালাকটিকোসরা।

তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে কিমিচের দারুণ ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে রিয়াল। ৩০তম মিনিটে গুলারের ফ্রি-কিকে গোল হলে ম্যাচ জমিয়ে তোলে তারা।

এরপর ৩৯তম মিনিটে আবার জবাব দেয় বায়ার্ন। বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। কিন্তু বিরতির আগে শেষ হাসি হাসে রিয়াল। ভিনিসিয়ুসের পাস থেকে সহজ গোল করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল, বিশেষ করে এমবাপ্পের একাধিক মিস। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সুযোগটা কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান লুইস দিয়াজ। আর যোগ করা সময়ে নিশ্চিত জয় এনে দেন মাইকেল অলিসে, দুর্দান্ত কার্লিং শটে।

৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন। সেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি। অন্যদিকে, আর্সেনাল গোলশূন্য ড্র করেও সেমির টিকিট পেয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com