ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে আনতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

একই সঙ্গে হাদি হত্যা মামলা তদন্তের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন তিনি। সংসদে তিনি প্রশ্ন করেন, এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে এত সময় লাগছে কেন? বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে এ বিষয়ে জানতে চান তিনি।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমান হাদির মামলা; এই মামলা অধিকতর তদন্ত করা হবে বলে বারবার প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হয়েছে। এ পর্যন্ত ১১ বার এই তারিখ পেছানো হয়েছে। আমার প্রশ্ন হলো- এই মামলার তদন্তের বর্তমান অবস্থা কী? তদন্তে বিলম্বের সুনির্দিষ্ট কারণ কী? এত সময় কেন লাগছে?

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় প্রচারণা চালানোর সময় হাদিকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

চলতি বছরের ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ মামলার প্রধান আসামি ফয়সাল করিম, তার পরিবারের চার সদস্য এবং আরও ১২ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে : রিজভী

» সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

» বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

» গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক

» ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

» মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

» শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জয় বাংলাদেশের

» অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা

» জরিপ: ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে আনতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

একই সঙ্গে হাদি হত্যা মামলা তদন্তের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন তিনি। সংসদে তিনি প্রশ্ন করেন, এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে এত সময় লাগছে কেন? বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে এ বিষয়ে জানতে চান তিনি।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমান হাদির মামলা; এই মামলা অধিকতর তদন্ত করা হবে বলে বারবার প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হয়েছে। এ পর্যন্ত ১১ বার এই তারিখ পেছানো হয়েছে। আমার প্রশ্ন হলো- এই মামলার তদন্তের বর্তমান অবস্থা কী? তদন্তে বিলম্বের সুনির্দিষ্ট কারণ কী? এত সময় কেন লাগছে?

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় প্রচারণা চালানোর সময় হাদিকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে এটা হত্যা মামলায় রূপান্তর করা হয়।

চলতি বছরের ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ মামলার প্রধান আসামি ফয়সাল করিম, তার পরিবারের চার সদস্য এবং আরও ১২ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com