৭ আগস্ট শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬-এর সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরটি এবার রেকর্ড আটটি দেশে আয়োজিত হবে।টুর্নামেন্টটি এবার অ্যান্টিগুয়া ও বার্বুডা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং নতুন ভেন্যু সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে অনুষ্ঠিত হবে। সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল জানান, নতুন অঞ্চলে খেলা সম্প্রসারণ করা লিগের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ।

এবারের আসরটি আরও একটি কারণে বিশেষ, কারণ এবার প্রথমবারের মতো সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন দল হিসেবে যোগ দিচ্ছে জ্যামাইকা কিংসমান। ৭ আগস্ট আর্নোস ভেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জ্যামাইকা কিংসমান মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিন সহায়ক পিচের জন্য আলোচিত আর্নোস ভেলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ আগস্ট জ্যামাইকা কিংসমান মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের। পরের পরস্পরের বিপক্ষে মাঠে নামবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আর ৯ আগস্ট মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনস ও সেন্ট লুসিয়া কিংস।

টুর্নামেন্টের এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এই শিরোপা লড়াই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

» বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী

» জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ

» বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতারের প্রশ্ন

» নুর সংসদে ভুল বলেছেন, তিনি শুধু গোলের পরিস্থিতি তৈরি করেননি, গোলও করেছেন: রাশেদ খান

» সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমির জামিন

» আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েল

» সৌদি আরবে পৌঁছেছেন ৩৯৩৯৮ বাংলাদেশি হজযাত্রী

» সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

» বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭ আগস্ট শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬-এর সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরটি এবার রেকর্ড আটটি দেশে আয়োজিত হবে।টুর্নামেন্টটি এবার অ্যান্টিগুয়া ও বার্বুডা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং নতুন ভেন্যু সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে অনুষ্ঠিত হবে। সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল জানান, নতুন অঞ্চলে খেলা সম্প্রসারণ করা লিগের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ।

এবারের আসরটি আরও একটি কারণে বিশেষ, কারণ এবার প্রথমবারের মতো সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন দল হিসেবে যোগ দিচ্ছে জ্যামাইকা কিংসমান। ৭ আগস্ট আর্নোস ভেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জ্যামাইকা কিংসমান মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিন সহায়ক পিচের জন্য আলোচিত আর্নোস ভেলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ আগস্ট জ্যামাইকা কিংসমান মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের। পরের পরস্পরের বিপক্ষে মাঠে নামবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আর ৯ আগস্ট মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনস ও সেন্ট লুসিয়া কিংস।

টুর্নামেন্টের এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এই শিরোপা লড়াই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com