গোলের পর ভক্ত ‘মোটা’ বলায় তর্কে জড়ালেন নেইমার

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :কোপা সুদামেরিকানা গ্রুপ পর্বের ম্যাচে গতকাল (মঙ্গলবার) দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সান্তোসের একমাত্র গোল করেন নেইমার জুনিয়র। তীব্র দুয়োধ্বনির মাঝে দল মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি।ইনজুরি থেকে ফেরার পর প্রথম গোল করলেন নেইমার। কনমেবল ক্লাব প্রতিযোগিতায় ১৪ বছর পর এটি তার প্রথম গোল। ২০১২ সালের ২০ জুন কোপা লিবার্তাদোরেস সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবশেষ গোল করেছিলেন তিনি। কিন্তু তার গোল বিফলে গেল। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে প্যারাগুয়ান দল সমতা ফেরায়। তাতে ‘ই’ গ্রুপে সবার শেষে সান্তোস।

ইএসপিএন ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে নেইমার বিদ্রূপ করা ভক্তদের ‘চুপ’ করার ভঙ্গি করেন। পরে তিনি দলের জয় পেতে ব্যর্থতার ব্যাখ্যা দেন। তার কথা, ‘আমরা অনেক ভুল করেছি। আমরা সবাই  ভুল করি; এটা হয়েই থাকে। আমি মনে করি আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। ভালো খেলেছি, অবশ্যই বাজে খেলিনি। ভক্তরা চাপের মুখে দাবি করেছিল যেন আমরা আরও ভালো খেলি। কিন্তু আমাদের দল খেলছে এবং সুযোগ তৈরি করছে। আমি হতাশা বুঝতে পারছি। কিন্তু তাদের বুঝতে হবে ফুটবল এমনই, মাঝেমধ্যে বল ভেতরে যায় না।’

সাইডলাইনে সাক্ষাৎকার দেওয়ার পর নেইমার টানেলের দিকে যান। এমন সময়ে এক ভক্ত উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ‘মোটা’ বলে ডাকেন। তিনি হাসতে হাসতে বলছিলেন, ‘তোমার আরও বেশি ট্রেনিং করা উচিত। তুমি  মোটা হয়ে যাচ্ছ।’ নেইমার চলেই যাচ্ছিলেন। কিন্তু ফিরে এসে তিনি বলেন, ‘তুমি ঠিক…. এখন খুশি? আমি আমার সর্বস্ব দিয়ে যাচ্ছি। আমি তোমাকে তোমার খ্যাতির সময় দিচ্ছি।’

নেইমার চতুর্থবার বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন। ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলে খেলেননি। ২২ ডিসেম্বর তার বাঁ পায়ের হাঁটুতে ছোট অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি দ্রুত সুস্থ হয়ে উঠতে আরেকটি ছোট অস্ত্রোপচার করানো হয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখবেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গোলের পর ভক্ত ‘মোটা’ বলায় তর্কে জড়ালেন নেইমার

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :কোপা সুদামেরিকানা গ্রুপ পর্বের ম্যাচে গতকাল (মঙ্গলবার) দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সান্তোসের একমাত্র গোল করেন নেইমার জুনিয়র। তীব্র দুয়োধ্বনির মাঝে দল মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি।ইনজুরি থেকে ফেরার পর প্রথম গোল করলেন নেইমার। কনমেবল ক্লাব প্রতিযোগিতায় ১৪ বছর পর এটি তার প্রথম গোল। ২০১২ সালের ২০ জুন কোপা লিবার্তাদোরেস সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবশেষ গোল করেছিলেন তিনি। কিন্তু তার গোল বিফলে গেল। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে প্যারাগুয়ান দল সমতা ফেরায়। তাতে ‘ই’ গ্রুপে সবার শেষে সান্তোস।

ইএসপিএন ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে নেইমার বিদ্রূপ করা ভক্তদের ‘চুপ’ করার ভঙ্গি করেন। পরে তিনি দলের জয় পেতে ব্যর্থতার ব্যাখ্যা দেন। তার কথা, ‘আমরা অনেক ভুল করেছি। আমরা সবাই  ভুল করি; এটা হয়েই থাকে। আমি মনে করি আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। ভালো খেলেছি, অবশ্যই বাজে খেলিনি। ভক্তরা চাপের মুখে দাবি করেছিল যেন আমরা আরও ভালো খেলি। কিন্তু আমাদের দল খেলছে এবং সুযোগ তৈরি করছে। আমি হতাশা বুঝতে পারছি। কিন্তু তাদের বুঝতে হবে ফুটবল এমনই, মাঝেমধ্যে বল ভেতরে যায় না।’

সাইডলাইনে সাক্ষাৎকার দেওয়ার পর নেইমার টানেলের দিকে যান। এমন সময়ে এক ভক্ত উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ‘মোটা’ বলে ডাকেন। তিনি হাসতে হাসতে বলছিলেন, ‘তোমার আরও বেশি ট্রেনিং করা উচিত। তুমি  মোটা হয়ে যাচ্ছ।’ নেইমার চলেই যাচ্ছিলেন। কিন্তু ফিরে এসে তিনি বলেন, ‘তুমি ঠিক…. এখন খুশি? আমি আমার সর্বস্ব দিয়ে যাচ্ছি। আমি তোমাকে তোমার খ্যাতির সময় দিচ্ছি।’

নেইমার চতুর্থবার বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন। ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলে খেলেননি। ২২ ডিসেম্বর তার বাঁ পায়ের হাঁটুতে ছোট অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি দ্রুত সুস্থ হয়ে উঠতে আরেকটি ছোট অস্ত্রোপচার করানো হয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখবেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com