সৌদি আরবের চাপে সুদানের অস্ত্র চুক্তি বাতিল করল পাকিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের আপত্তির মুখে সুদানের সঙ্গে ১৫০ কোটি ডলারের (দেড় বিলিয়ন) অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির একটি বড় চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। রিয়াদ এই চুক্তিতে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এটি বাতিলের অনুরোধ জানালে ইসলামাবাদ এ সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র ও একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। লোহিত সাগর তীরবর্তী স্বর্ণসমৃদ্ধ দেশটিতে এখন বিভিন্ন বিদেশি শক্তির স্বার্থের লড়াই চলছে।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, সৌদি আরব ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তান যেন এই চুক্তি বাতিল করে, কারণ তারা এতে আর অর্থায়ন করতে আগ্রহী নয়। পশ্চিমা দেশগুলোর পরামর্শেই রিয়াদ আফ্রিকার এই ‘প্রক্সি যুদ্ধ’ থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলেও সূত্রটি জানায়।

গত জানুয়ারিতে রয়টার্স প্রথম জানায়, সুদানের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতের সঙ্গে গত বছরের আকাশসীমা উত্তেজনার পর পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ও অস্ত্রশস্ত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছিল। সৌদি আরব শুরুতে এই চুক্তিতে মধ্যস্থতা করলেও তখন তাদের অর্থায়নের বিষয়টি প্রকাশ করা হয়নি।

সৌদি আরব পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির ভঙ্গুর অর্থনীতির প্রধান ঋণদাতা। গত বছর দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। ফলে মিত্রের অনুরোধ উপেক্ষা করা ইসলামাবাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সূত্র জানায়, গত মার্চে রিয়াদে সুদান সেনাবাহিনীর নেতাদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের এক বৈঠকের পর এই অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত আসে।

রয়টার্স আরও জানিয়েছে, শুধু সুদান নয়, লিবিয়ার ন্যাশনাল আর্মির সাথে পাকিস্তানের সম্ভাব্য ৪০০ কোটি ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তিও এখন অনিশ্চয়তার মুখে। দ্বিতীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সৌদি আরব এই অঞ্চলের দেশগুলোর বিষয়ে তাদের কৌশল পুনর্বিবেচনা করায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী, সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কিংবা সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

» ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

» বনদস্যু সামাদ আটক, অস্ত্র-গুলি উদ্ধার

» জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

» শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

» ‘মুখে নয়, খেলা হবে মাঠে’

» সৌদি আরবের চাপে সুদানের অস্ত্র চুক্তি বাতিল করল পাকিস্তান

» দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদি আরবের চাপে সুদানের অস্ত্র চুক্তি বাতিল করল পাকিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের আপত্তির মুখে সুদানের সঙ্গে ১৫০ কোটি ডলারের (দেড় বিলিয়ন) অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির একটি বড় চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। রিয়াদ এই চুক্তিতে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এটি বাতিলের অনুরোধ জানালে ইসলামাবাদ এ সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র ও একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। লোহিত সাগর তীরবর্তী স্বর্ণসমৃদ্ধ দেশটিতে এখন বিভিন্ন বিদেশি শক্তির স্বার্থের লড়াই চলছে।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, সৌদি আরব ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তান যেন এই চুক্তি বাতিল করে, কারণ তারা এতে আর অর্থায়ন করতে আগ্রহী নয়। পশ্চিমা দেশগুলোর পরামর্শেই রিয়াদ আফ্রিকার এই ‘প্রক্সি যুদ্ধ’ থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলেও সূত্রটি জানায়।

গত জানুয়ারিতে রয়টার্স প্রথম জানায়, সুদানের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতের সঙ্গে গত বছরের আকাশসীমা উত্তেজনার পর পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ও অস্ত্রশস্ত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছিল। সৌদি আরব শুরুতে এই চুক্তিতে মধ্যস্থতা করলেও তখন তাদের অর্থায়নের বিষয়টি প্রকাশ করা হয়নি।

সৌদি আরব পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির ভঙ্গুর অর্থনীতির প্রধান ঋণদাতা। গত বছর দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। ফলে মিত্রের অনুরোধ উপেক্ষা করা ইসলামাবাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সূত্র জানায়, গত মার্চে রিয়াদে সুদান সেনাবাহিনীর নেতাদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের এক বৈঠকের পর এই অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত আসে।

রয়টার্স আরও জানিয়েছে, শুধু সুদান নয়, লিবিয়ার ন্যাশনাল আর্মির সাথে পাকিস্তানের সম্ভাব্য ৪০০ কোটি ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তিও এখন অনিশ্চয়তার মুখে। দ্বিতীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সৌদি আরব এই অঞ্চলের দেশগুলোর বিষয়ে তাদের কৌশল পুনর্বিবেচনা করায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী, সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কিংবা সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com