অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকা লিগ। তবে এবার এই লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট।

এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর গতকাল (বুধবার) ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা কেটে গেছে।

আজ বৃহস্পতিবার সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি, এখনো চলছে সেই বৈঠক। আর এই বৈঠকে অংশ নিয়েছে ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। ঢাকা পোস্টকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা।

অন্যদিকে, বিসিএলের প্রথম দুই রাউন্ড হবে ২১ এপ্রিল থেকে। এরপর ৫ মে থেকে শুরু হতে পারে ঢাকা লিগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকা লিগ। তবে এবার এই লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট।

এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর গতকাল (বুধবার) ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা কেটে গেছে।

আজ বৃহস্পতিবার সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি, এখনো চলছে সেই বৈঠক। আর এই বৈঠকে অংশ নিয়েছে ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। ঢাকা পোস্টকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা।

অন্যদিকে, বিসিএলের প্রথম দুই রাউন্ড হবে ২১ এপ্রিল থেকে। এরপর ৫ মে থেকে শুরু হতে পারে ঢাকা লিগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com