বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে দল গঠন করে এই টুর্নামেন্টে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতার উত্তেজনা ও আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে এবারের আসরে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে সাত।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তাঁর মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থকদের সম্পৃক্ততা বাড়বে এবং বিশ্বমঞ্চে দেশের উপস্থিতি আরও দৃঢ় হবে।

দলের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম জানিয়েছেন, এই টুর্নামেন্টে মাহমুদউল্লাহ ও মোহাম্মদ আশরাফুলসহ অভিজ্ঞ ক্রিকেটাররা খেলবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান গড়তে পারবে।

এই লিগে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। তিনি জানান, গত বছর ভারত সফরের সময় থেকেই সতীর্থদের সঙ্গে এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। মাহমুদউল্লাহ বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ বড় একটি অর্জন এবং দলের প্রয়োজনে যেকোনো ব্যাটিং পজিশনে খেলতে প্রস্তুত তিনি।

উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত দুইবার অনুষ্ঠিত হয়েছে—২০২৪ ও ২০২৫ সালে ইংল্যান্ডে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর দ্বিতীয় আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুইবারই রানার্সআপ হয়েছিল পাকিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে দল গঠন করে এই টুর্নামেন্টে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতার উত্তেজনা ও আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে এবারের আসরে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে সাত।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তাঁর মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থকদের সম্পৃক্ততা বাড়বে এবং বিশ্বমঞ্চে দেশের উপস্থিতি আরও দৃঢ় হবে।

দলের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম জানিয়েছেন, এই টুর্নামেন্টে মাহমুদউল্লাহ ও মোহাম্মদ আশরাফুলসহ অভিজ্ঞ ক্রিকেটাররা খেলবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান গড়তে পারবে।

এই লিগে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। তিনি জানান, গত বছর ভারত সফরের সময় থেকেই সতীর্থদের সঙ্গে এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। মাহমুদউল্লাহ বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ বড় একটি অর্জন এবং দলের প্রয়োজনে যেকোনো ব্যাটিং পজিশনে খেলতে প্রস্তুত তিনি।

উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত দুইবার অনুষ্ঠিত হয়েছে—২০২৪ ও ২০২৫ সালে ইংল্যান্ডে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর দ্বিতীয় আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুইবারই রানার্সআপ হয়েছিল পাকিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com