বৈশাখী টিভিতে রমজানের ধারাবাহিক নাটক ‘রহমত’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে বৈশাখী টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক রহমত। পহেলা রমজান থেকে প্রতিদিন বিকাল ৬টা ২০ মিনিটে নাটকটি প্রচার শুরু হয়েছে।

আল আমিন স্বপনের রচনায় এবং মামুন আব্দুল্লাহর পরিচালনায় নির্মিত এ নাটকের ব্যবস্থাপনায় আছেন লিটু সোলায়মান। নাটকের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজনে নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার, চিত্রগ্রহণে কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের এবং সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী কাজ করেছেন।

নাটকে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাস্টার, মনিরুজ্জামান মনি, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুমসহ আরও অনেকে।

পরিচালক মামুন আব্দুল্লাহ জানান, নাটকের মূল উদ্দেশ্য হলো পবিত্র রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, অন্যায় থেকে দূরে রাখা এবং ভালো কাজে উদ্বুদ্ধ করা।

নাটকের কাহিনীতে দেখা যায়, মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আলী মাস্টার পরিবার নিয়ে বসবাস করেন। রমজান মাসে তিনি পরিবারে কিছু কঠোর সিদ্ধান্ত নেন- দিনের বেলা রান্না বন্ধ রাখা এবং প্রতিদিন ইফতার ও সেহরিতে একজন করে দরিদ্র মানুষকে অতিথি করা। এসব সিদ্ধান্ত ঘিরে ছেলে, জামাই ও পরিবারের অন্য সদস্যদের নানা ভুল, দ্বিধা ও সংশোধনের গল্প উঠে আসে। পাশাপাশি রোজা রাখা, সুদের ব্যবসা, সামাজিক অবক্ষয় ও তরুণদের আচরণসহ বিভিন্ন বাস্তব সমস্যার চিত্র নাটকে তুলে ধরা হয়েছে।

বিভিন্ন ঘটনা ও চরিত্রের টানাপোড়েনের মধ্য দিয়ে রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ তুলে ধরেই এগিয়ে চলে ধারাবাহিক নাটক ‘রহমত’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৈশাখী টিভিতে রমজানের ধারাবাহিক নাটক ‘রহমত’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে বৈশাখী টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক রহমত। পহেলা রমজান থেকে প্রতিদিন বিকাল ৬টা ২০ মিনিটে নাটকটি প্রচার শুরু হয়েছে।

আল আমিন স্বপনের রচনায় এবং মামুন আব্দুল্লাহর পরিচালনায় নির্মিত এ নাটকের ব্যবস্থাপনায় আছেন লিটু সোলায়মান। নাটকের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজনে নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার, চিত্রগ্রহণে কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের এবং সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী কাজ করেছেন।

নাটকে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাস্টার, মনিরুজ্জামান মনি, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুমসহ আরও অনেকে।

পরিচালক মামুন আব্দুল্লাহ জানান, নাটকের মূল উদ্দেশ্য হলো পবিত্র রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, অন্যায় থেকে দূরে রাখা এবং ভালো কাজে উদ্বুদ্ধ করা।

নাটকের কাহিনীতে দেখা যায়, মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আলী মাস্টার পরিবার নিয়ে বসবাস করেন। রমজান মাসে তিনি পরিবারে কিছু কঠোর সিদ্ধান্ত নেন- দিনের বেলা রান্না বন্ধ রাখা এবং প্রতিদিন ইফতার ও সেহরিতে একজন করে দরিদ্র মানুষকে অতিথি করা। এসব সিদ্ধান্ত ঘিরে ছেলে, জামাই ও পরিবারের অন্য সদস্যদের নানা ভুল, দ্বিধা ও সংশোধনের গল্প উঠে আসে। পাশাপাশি রোজা রাখা, সুদের ব্যবসা, সামাজিক অবক্ষয় ও তরুণদের আচরণসহ বিভিন্ন বাস্তব সমস্যার চিত্র নাটকে তুলে ধরা হয়েছে।

বিভিন্ন ঘটনা ও চরিত্রের টানাপোড়েনের মধ্য দিয়ে রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ তুলে ধরেই এগিয়ে চলে ধারাবাহিক নাটক ‘রহমত’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com