রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন এখন দারুণ ছন্দে আছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই লেগস্পিনের জাদুতে ব্যাটারদের সমস্যায় ফেলছেন তিনি। তাই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও আলোচনায় রয়েছেন এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ১২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন রিশাদ। সেই সিরিজে এক ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিংও করেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন এই লেগস্পিনার। পাকিস্তান সুপার লিগে অভিষেক মৌসুমেই লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন। একই দলে খেলেছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও। পরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও ভালো পারফরম্যান্স দেখান রিশাদ।

মিরপুরে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কাছে রিশাদকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানি ব্যাটাররা তার বোলিং সম্পর্কে ভালোভাবেই জানে।

শাহিন বলেন, “আমার মনে হয় আমাদের ব্যাটাররা তাকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ব্যাটাররা তাদের স্বাভাবিক খেলাই খেলবে।”

মিরপুরের স্পিন সহায়ক উইকেট নিয়েও প্রায়ই আলোচনা হয়। গত বছর এখানকার স্পিনবান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে বিপাকে ফেলেছিল বাংলাদেশ। এমনকি এক ম্যাচে পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছিল টাইগাররা।

এদিকে পাকিস্তান দলেও রয়েছে শক্তিশালী স্পিন আক্রমণ। লেগস্পিনার আবরার আহমেদ, চায়নাম্যান বোলার ফয়সাল আকরাম এবং বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মাজ সাদাকাত দলে আছেন।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ কেমন হবে এই প্রশ্নের জবাবে শাহিন বলেন, “আমি খুশি হতাম যদি ১৫ জনকেই খেলানো যেত। কিন্তু খেলতে পারবে ১১ জনই। পিচ ও দলের প্রয়োজন অনুযায়ী আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।”

বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে অন্তত ৯ নম্বরে থাকতে হবে টাইগারদের।

মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে সেই লক্ষ্যের পথচলা শুরু করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক হতে পারে বলেও জানিয়েছেন শাহিন। সিরিজের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৫ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন এখন দারুণ ছন্দে আছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই লেগস্পিনের জাদুতে ব্যাটারদের সমস্যায় ফেলছেন তিনি। তাই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও আলোচনায় রয়েছেন এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ১২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন রিশাদ। সেই সিরিজে এক ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিংও করেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন এই লেগস্পিনার। পাকিস্তান সুপার লিগে অভিষেক মৌসুমেই লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন। একই দলে খেলেছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও। পরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও ভালো পারফরম্যান্স দেখান রিশাদ।

মিরপুরে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কাছে রিশাদকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানি ব্যাটাররা তার বোলিং সম্পর্কে ভালোভাবেই জানে।

শাহিন বলেন, “আমার মনে হয় আমাদের ব্যাটাররা তাকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ব্যাটাররা তাদের স্বাভাবিক খেলাই খেলবে।”

মিরপুরের স্পিন সহায়ক উইকেট নিয়েও প্রায়ই আলোচনা হয়। গত বছর এখানকার স্পিনবান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে বিপাকে ফেলেছিল বাংলাদেশ। এমনকি এক ম্যাচে পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছিল টাইগাররা।

এদিকে পাকিস্তান দলেও রয়েছে শক্তিশালী স্পিন আক্রমণ। লেগস্পিনার আবরার আহমেদ, চায়নাম্যান বোলার ফয়সাল আকরাম এবং বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মাজ সাদাকাত দলে আছেন।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ কেমন হবে এই প্রশ্নের জবাবে শাহিন বলেন, “আমি খুশি হতাম যদি ১৫ জনকেই খেলানো যেত। কিন্তু খেলতে পারবে ১১ জনই। পিচ ও দলের প্রয়োজন অনুযায়ী আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।”

বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে অন্তত ৯ নম্বরে থাকতে হবে টাইগারদের।

মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে সেই লক্ষ্যের পথচলা শুরু করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক হতে পারে বলেও জানিয়েছেন শাহিন। সিরিজের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৫ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com