বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে  জনগণের জন্য — ড.আব্দুল মঈন

বাইজিদ আহাম্মেদ নরসিংদী প্রতিনিধি : সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, তিনি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরে এদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ও ছিল না, এদেশ থেকে গনতন্ত্রকে কবরে পাঠানো হয়েছিল, বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি জনগণের  জন্য রাজনীতি করে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাক্‌স্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে  হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও জেলা, উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী ইফতারে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে  জনগণের জন্য — ড.আব্দুল মঈন

বাইজিদ আহাম্মেদ নরসিংদী প্রতিনিধি : সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, তিনি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরে এদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ও ছিল না, এদেশ থেকে গনতন্ত্রকে কবরে পাঠানো হয়েছিল, বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি জনগণের  জন্য রাজনীতি করে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাক্‌স্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে  হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ও জেলা, উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী ইফতারে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com