রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঢাকা, ১০ মার্চ ২০২৬: গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই” নামে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় মোট ৬টি সাপ্তাহিক পর্বের অনলাইন কুইজে অংশ নিয়ে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

সঠিক উত্তরের সংখ্যা এবং উত্তর দেওয়ার সময়য়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে। টাই হলে দ্রুত উত্তরদাতা অগ্রাধিকার পাবেন। প্রতি সপ্তাহে মোট ২৭ জন বিজয়ী নির্বাচিত হবেন। ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন ৩ জন; পাশাপাশি রয়েছে ৫,০০০ থেকে ১,০০০ টাকার শপিং ভাউচার।

ক্যাম্পেইন চলাকালে নতুন রবি ওয়াইফাই ডিভাইস কিনে সফলভাবে ইনস্টলেশন এবং প্রথম মাসের রিচার্জ করার পর সংশ্লিষ্ট সপ্তাহ শেষে এসএমএস-এর মাধ্যমে পাওয়া লিংক ব্যবহার করে অনলাইন কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা। কুইজে রবি ওয়াইফাইয়ের অফার ও ফিচার সম্পর্কিত ৩/৪টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় সংযোগটি সক্রিয় রাখতে হবে। নির্দিষ্ট সপ্তাহের কুইজে অংশ নিতে ইনস্টলেশন ও প্রথম রিচার্জ একই সপ্তাহে সম্পন্ন করতে হবে। ভিন্ন সপ্তাহে রিচার্জ সম্পন্ন হলে গ্রাহক রিচার্জ-সম্পন্ন হওয়া সপ্তাহের কুইজে অন্তর্ভুক্ত হবেন।

ক্যাম্পেইন অনুযায়ী, ১৫-২১ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ, ২২-২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ, ১-৭ মার্চ তৃতীয় সপ্তাহ, ৮- ১৪ মার্চ চতুর্থ সপ্তাহ, ১৫-২৩ মার্চ পঞ্চম সপ্তাহ এবং ২৪-৩১ মার্চ ষষ্ঠ সপ্তাহ হিসেবে বিবেচিত হবে।

প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে পরবর্তী সপ্তাহে। বিজয়ী হলে নাম, ছবি বা ভিডিও এবং কুইজ-সম্পর্কিত তথ্য ক্যাম্পেইন পরিচালনা ও প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

» সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : সংসদে স্পিকার

» অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

» ৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

» নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

» প্রাথমিকে ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

» ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল এস্কাফ উদ্ধার

» জাল টাকাসহ যুবক গ্রেফতার

» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন

» মন্ত্রণালয়ে এসে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না আহমেদ আযম খান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঢাকা, ১০ মার্চ ২০২৬: গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই” নামে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় মোট ৬টি সাপ্তাহিক পর্বের অনলাইন কুইজে অংশ নিয়ে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

সঠিক উত্তরের সংখ্যা এবং উত্তর দেওয়ার সময়য়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে। টাই হলে দ্রুত উত্তরদাতা অগ্রাধিকার পাবেন। প্রতি সপ্তাহে মোট ২৭ জন বিজয়ী নির্বাচিত হবেন। ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন ৩ জন; পাশাপাশি রয়েছে ৫,০০০ থেকে ১,০০০ টাকার শপিং ভাউচার।

ক্যাম্পেইন চলাকালে নতুন রবি ওয়াইফাই ডিভাইস কিনে সফলভাবে ইনস্টলেশন এবং প্রথম মাসের রিচার্জ করার পর সংশ্লিষ্ট সপ্তাহ শেষে এসএমএস-এর মাধ্যমে পাওয়া লিংক ব্যবহার করে অনলাইন কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা। কুইজে রবি ওয়াইফাইয়ের অফার ও ফিচার সম্পর্কিত ৩/৪টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় সংযোগটি সক্রিয় রাখতে হবে। নির্দিষ্ট সপ্তাহের কুইজে অংশ নিতে ইনস্টলেশন ও প্রথম রিচার্জ একই সপ্তাহে সম্পন্ন করতে হবে। ভিন্ন সপ্তাহে রিচার্জ সম্পন্ন হলে গ্রাহক রিচার্জ-সম্পন্ন হওয়া সপ্তাহের কুইজে অন্তর্ভুক্ত হবেন।

ক্যাম্পেইন অনুযায়ী, ১৫-২১ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ, ২২-২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ, ১-৭ মার্চ তৃতীয় সপ্তাহ, ৮- ১৪ মার্চ চতুর্থ সপ্তাহ, ১৫-২৩ মার্চ পঞ্চম সপ্তাহ এবং ২৪-৩১ মার্চ ষষ্ঠ সপ্তাহ হিসেবে বিবেচিত হবে।

প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে পরবর্তী সপ্তাহে। বিজয়ী হলে নাম, ছবি বা ভিডিও এবং কুইজ-সম্পর্কিত তথ্য ক্যাম্পেইন পরিচালনা ও প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com