হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন কি সত্যি?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পুরোনো প্রেমিক গায়ক আসিম আজহারকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির—এমন গুঞ্জন নতুন করে ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের সূত্র একটি সাধারণ মন্তব্য। সম্প্রতি হানিয়া আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। এর জবাবে হানিয়া আমির লিখেছেন, আমিও শুনছি। এই ছোট্ট জবাবই নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

এর আগে একটি বিজ্ঞাপনী ভিডিওতেও আলোচনা তৈরি হয়। সেখানে গায়ক আসিম আজহারকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ পরে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে সেই প্রেম ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করেন দুজনই। এরপর আলাদা পথেই এগিয়ে যান তাঁরা।

তবে সম্প্রতি বিভিন্ন পোস্ট, মন্তব্য ও উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, পুরোনো সেই সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। যদিও বিয়ে নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি হানিয়া আমির কিংবা আসিম আজহার—সবকিছুই এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

এর মধ্যে বিদায়ী বছরটি বেশ ভালোই কেটেছে হানিয়া আমিরের। ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকলেও কাজের দিক থেকে সময়টা তাঁর জন্য বেশ সফল বলেই মনে করছেন ভক্তরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

» বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

» ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

» রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

» বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে  জনগণের জন্য — ড.আব্দুল মঈন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন কি সত্যি?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পুরোনো প্রেমিক গায়ক আসিম আজহারকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির—এমন গুঞ্জন নতুন করে ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের সূত্র একটি সাধারণ মন্তব্য। সম্প্রতি হানিয়া আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। এর জবাবে হানিয়া আমির লিখেছেন, আমিও শুনছি। এই ছোট্ট জবাবই নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

এর আগে একটি বিজ্ঞাপনী ভিডিওতেও আলোচনা তৈরি হয়। সেখানে গায়ক আসিম আজহারকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ পরে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে সেই প্রেম ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করেন দুজনই। এরপর আলাদা পথেই এগিয়ে যান তাঁরা।

তবে সম্প্রতি বিভিন্ন পোস্ট, মন্তব্য ও উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, পুরোনো সেই সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। যদিও বিয়ে নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি হানিয়া আমির কিংবা আসিম আজহার—সবকিছুই এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

এর মধ্যে বিদায়ী বছরটি বেশ ভালোই কেটেছে হানিয়া আমিরের। ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকলেও কাজের দিক থেকে সময়টা তাঁর জন্য বেশ সফল বলেই মনে করছেন ভক্তরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com