সাভারে মোটরসাইকেল-বাসের সংঘর্ষের পর আগুন, আহত ৬

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সাভারের রেডিও কলোনি এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক ও বাসের পাঁচ যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নের উঁচু সড়ক বিভাজকের দেয়ালে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আরোহীসহ সড়কে ছিটকে পড়ে। এ সময় সড়কের সঙ্গে ঘর্ষণে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরে মোটরসাইকেলটি ছিটকে একটি যাত্রীবাহী বাসের সামনে চলে যায়। একপর্যায়ে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে বাসটিতেও আগুন ধরে যায়।

এ সময় মোটরসাইকেলচালক আহত হন। বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একটি পথ

» মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

» স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

» সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্ত করেছে : সমাজকল্যাণমন্ত্রী

» রাস ঈসা নিয়ে সৌদি-হুতি উত্তেজনা, হরমুজে তেলবাহী জাহাজে আগুন

» সাভারে মোটরসাইকেল-বাসের সংঘর্ষের পর আগুন, আহত ৬

» সাঈদ খোকন আবারও দুই দিনের রিমান্ডে

» কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত প্রচেষ্টা আবশ্যক : স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

» সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাভারে মোটরসাইকেল-বাসের সংঘর্ষের পর আগুন, আহত ৬

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সাভারের রেডিও কলোনি এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক ও বাসের পাঁচ যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নের উঁচু সড়ক বিভাজকের দেয়ালে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আরোহীসহ সড়কে ছিটকে পড়ে। এ সময় সড়কের সঙ্গে ঘর্ষণে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরে মোটরসাইকেলটি ছিটকে একটি যাত্রীবাহী বাসের সামনে চলে যায়। একপর্যায়ে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে বাসটিতেও আগুন ধরে যায়।

এ সময় মোটরসাইকেলচালক আহত হন। বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com