ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ দু’জন নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

রবিবার সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কের ভাদরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে নজরুল ইসলাম ও একই ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মোমিন।

স্থানীয়রা জানান, সকালে আব্দুল মোমিনের অটোভ্যানে করে কৃষিপণ্য বিক্রির জন্য চাটমোহরের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও তার ছেলে হাফিজুর রহমানসহ চারজন। পথিমেধ্য ভাদরা বাইপাস মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকার অ্যাক্সেল ভেঙে সেটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাঘাবাড়ী থেকে আসা একটি বালুবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও আব্দুল মোমিন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও পাবনায় পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

» আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» কুয়েতে দুই ইতালীয় নিহত, যুদ্ধ উসকে দেওয়ার ছক দেখছে ইরান

» ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

» শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন

» বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে

» জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

» সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই : সিইসি

» পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে : রিজভী

» ২ লাখ ৭৩ হাজার টাকার মাদক উদ্ধার, আটক ১

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ দু’জন নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় অটোভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

রবিবার সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কের ভাদরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে নজরুল ইসলাম ও একই ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মোমিন।

স্থানীয়রা জানান, সকালে আব্দুল মোমিনের অটোভ্যানে করে কৃষিপণ্য বিক্রির জন্য চাটমোহরের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও তার ছেলে হাফিজুর রহমানসহ চারজন। পথিমেধ্য ভাদরা বাইপাস মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকার অ্যাক্সেল ভেঙে সেটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাঘাবাড়ী থেকে আসা একটি বালুবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও আব্দুল মোমিন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও পাবনায় পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com