বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬২ জনসহ মোট ১৯৭ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলাজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬২ জনসহ মোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নাশকতা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ লুৎফুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাত ১১টার দিকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পরবর্তীতে জেলা পুলিশের থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক টিম রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলাব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ জন সদস্যসহ সর্বমোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অপরাধে সম্পৃক্ততা ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একটি পথ

» মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

» স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

» সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্ত করেছে : সমাজকল্যাণমন্ত্রী

» রাস ঈসা নিয়ে সৌদি-হুতি উত্তেজনা, হরমুজে তেলবাহী জাহাজে আগুন

» সাভারে মোটরসাইকেল-বাসের সংঘর্ষের পর আগুন, আহত ৬

» সাঈদ খোকন আবারও দুই দিনের রিমান্ডে

» কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত প্রচেষ্টা আবশ্যক : স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

» সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬২ জনসহ মোট ১৯৭ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলাজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬২ জনসহ মোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নাশকতা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ লুৎফুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাত ১১টার দিকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পরবর্তীতে জেলা পুলিশের থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক টিম রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলাব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ জন সদস্যসহ সর্বমোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অপরাধে সম্পৃক্ততা ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com