ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের ঠিক শেষ বলে ব্রেকথ্রু এনে দিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠালে প্রথম সেশন শেষে ৬ উইকেটে ২১৩ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে তারা এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে।

১০৩ বলে ৪৬ রান করে ফিফটি মিসের আফসোস নিয়ে ফেরেন গ্রিভস। তাঁর এই বিদায়ে অধিনায়ক রোস্টন চেইসের সঙ্গে গড়ে ওঠা ৫১ রানের ষষ্ঠ উইকেট জুটির অবসান ঘটে।

এর আগে চেইস ২৭ রানে থাকা অবস্থায় নাঈমের বলেই শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু মুমিনুল হক তা তালুবন্দি করতে ব্যর্থ হওয়ায় বেঁচে যান এই ক্যারিবিয়ান অধিনায়ক। চেইস ৪২ বলে ৩০ রানে অপরাজিত আছেন।

শুক্রবার ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। লড়াকু ব্যাটিং চালিয়ে যাওয়া ত্যাজনারায়ণ চন্দরপল ১৮৪ বলে ৫৬ রান করে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেন। গ্রিভসের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলছিলেন তিনি। অবশেষে শরিফুল ইসলামের আউটসুইঙ্গারে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়ে চন্দরপল ফিরলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ

» ইয়াবাসহ তিনজন গ্রেফতার

» উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

» ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

» জ্বালানি তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে

» গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

» খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার৪৯০ ,মামলা ৪৫টি

» যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

» কমলো স্বর্ণের দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের ঠিক শেষ বলে ব্রেকথ্রু এনে দিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠালে প্রথম সেশন শেষে ৬ উইকেটে ২১৩ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে তারা এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে।

১০৩ বলে ৪৬ রান করে ফিফটি মিসের আফসোস নিয়ে ফেরেন গ্রিভস। তাঁর এই বিদায়ে অধিনায়ক রোস্টন চেইসের সঙ্গে গড়ে ওঠা ৫১ রানের ষষ্ঠ উইকেট জুটির অবসান ঘটে।

এর আগে চেইস ২৭ রানে থাকা অবস্থায় নাঈমের বলেই শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু মুমিনুল হক তা তালুবন্দি করতে ব্যর্থ হওয়ায় বেঁচে যান এই ক্যারিবিয়ান অধিনায়ক। চেইস ৪২ বলে ৩০ রানে অপরাজিত আছেন।

শুক্রবার ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। লড়াকু ব্যাটিং চালিয়ে যাওয়া ত্যাজনারায়ণ চন্দরপল ১৮৪ বলে ৫৬ রান করে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেন। গ্রিভসের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলছিলেন তিনি। অবশেষে শরিফুল ইসলামের আউটসুইঙ্গারে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়ে চন্দরপল ফিরলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com